চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুগে যুগে অনন্তদের বারবার মরতে হয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১২, মে ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
অনন্ত বিজয় দাশ

২০১৫ সালের ১২ মে সকালে সিলেটের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার দুর্বৃত্তদের হাতে খুন হন সিলেটের বিজ্ঞানবিষয়ক লেখক ও গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশ (৩২)।

বছর পেরিয়ে আবার ফিরে এসেছে ১২ই মে। দিনটিতে অনন্ত বিজয় দাশকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন মুক্তমনা লেখক বন্যা আহমেদ।  যিনি সেই বছরেরই ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের আক্রমণে হারিয়েছেন স্বামী অভিজিৎ রায়কে, আহত হয়েছেন নিজেও।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনন্তের সাথে আমার প্রথম পরিচয় কবে মনে নেই, ২০০৩, ২০০৪? তবে মনে আছে, ২০০৬ সালে যে বার দেশে গিয়েছিলাম তখন ও ঢাকায় এসেছিল আমার আর অভির সাথে দেখা করতে। ২০০৭ সালে আমার বিবর্তনের পথ ধরে বইটার ইনডেক্স বানিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম, ‘আর ধৈর্য নেই, ইনডেক্স ছাড়াই বই হোক’; ও জোর করেছিল, বলেছিল, ‘না দিদি তাহলে ভালো দেখাবে না, আমি ঢাকায় গিয়ে কয়েকদিন থেকে বানিয়ে দিচ্ছি।’

Banglabid

২০০৯ সালেও ঢাকায় দেখা করতে এসেছিল, কিছুতেই নেবেনা, জোর করে ফিরতি পথের বাসের ভাড়াটা গুঁজে দিয়েছিলাম ওর পকেটে; বলেছিলাম, ‘তুমি ছাত্র মানুষ, দিদির কাছ থেকে নিতে কী অসুবিধা?’ শুনেছি আমাদের উপর আক্রমণের পরে হাসপাতালে এসে বসে ছিল আমার মায়ের পাশে দু’দিন। আমি দেশ ছাড়ার পর ইমেইল করে বলেছিল, আমি পড়ি না পড়ি, আমি সুস্থ না হওয়া পর্যন্ত ও আমাকে প্রতিদিন সকালে উঠে একটা করে ইমেইল করবে। এখনো ভেবে কষ্ট হয় যে, তখনো বেশি কিছু করার মতো ক্ষমতা ছিলনা আমার শারীরিকভাবে। তবে বাবু হত্যার পর দেশ ছাড়তে বলেছিলাম ওকে অনেক করে। অনন্ত উত্তরে বলেছিল, ‘আমি চলে গেলে অসুস্থ বাবাকে দেখবে কে?’; ‘তুমি মরে গেলে বাবাকে কে দেখবে সেটা ভেবেছ’? জিজ্ঞেস করেছিলাম আমি।

সবশেষে বন্যা আহমেদ লিখেছেন, তবে অনন্ত তার প্রতিজ্ঞা রেখেছিল- সেদিন সকালেও ওর কাছ থেকে একটা ইমেইল পেয়েছিলাম। ওকে সেদিন উত্তর দেওয়া হয়নি, তার আগেই ওর চলে যাওয়ার খবর এসেছিল। মনে হয়েছিল আবার যেন নতুন করে সেই ২৬শে ফেব্রুয়ারির পুনরাবৃত্তি ঘটছে, আমার দেড় মাসের সেরে ওঠা ধুলায় মিলেমিশে যাচ্ছে এক নিমেষে!

ইতিহাসের বিচারে ওরা ঠিক কি ভুল তাতে আসলে কিছুই এসে যায়না; কিন্তু যুগে যুগে অনন্তদের বারবার মরতে হয়- হয়তো এটা প্রমাণ করার জন্যই যে ওরা প্রশ্ন করে, জানতে চেয়ে ভুল করে, আবার বুঝে শুনে ভুলকে শোধরানোর চেষ্টা করে সচেতন একজন মানুষ হিসেবে বাঁচতে চায় বলেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত বিজয় দাশ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ভূমিকা রাখবে’

পরবর্তী

রাজনীতিতে সুদিনে বন্ধুর পরিচয়ই কি রীতি হয়ে গেল?

পরবর্তী
রাজনীতি

রাজনীতিতে সুদিনে বন্ধুর পরিচয়ই কি রীতি হয়ে গেল?

চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার মিম মানতাসা’র বিপরীতে তাহসান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT