চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ‘রাশিয়ান নেটওয়ার্ক’ অপসারণের দাবি ফেসবুক ও টুইটারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

গত ২০১৬ সালে মার্কিন নির্বাচনী প্রচারণায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণায় হস্তক্ষেপ করার দায়ে অভিযুক্ত একটা ক্ষুদ্র নেটওয়ার্ক অপসারণ করতে সক্ষম হয়েছে বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক ও টুইটার।

দুই সংস্থাই এমন কিছু পেজ ও একাউন্ট বাতিল করেছে বলে দাবি করছে, যা মূলত মার্কিন জনগণের বিতর্ককে লক্ষ্যবস্তু করতে প্রচারণা চালাচ্ছিল, সেই সাথে যুক্তরাজ্য ও মিশরেও তারা রাশিয়ার প্রভাবের জন্য কাজ করে।

ফেসবুক জানায়, এই গ্রুপগুলো রাশিয়ার ইন্টারনেট গবেষণা সংস্থা (আইআরএ) এর সাথে যুক্ত ছিলো, যে সংগঠনটি মূলত রাশান সরকারের খুব কাছের। আর এই সংস্থাটি ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের দায়ে অভিযুক্ত।

Banglabid

ফেসবুক বলছে, তারা এর ১৩টি একাউন্ট ও দুটি পেজ অপসারণ করেছে, যার অধিকাংশই ভুয়া নাম ও প্রোফাইল ছবি ব্যবহার করেছে।

টুইটারেরও দাবি, তারাও একই নেটওয়ার্কের ৫টি একাউন্ট স্থগিত করে দিয়েছে।

জব্দ হওয়া প্রচারণার অংশ পেজ ও একাউন্টগুলো ইংরেজি ও আরবি ভাষায় পরিচালিত হয়, তারা অলাভজনক কাজ করে বলে দাবি করেছে।

Reneta

ফেসবুক এবং টুইটার উভয়ের দাবি, ওই প্রচারণাটি খুব সীমিত সাফল্য অর্জন করেছে।

আইআরএ হলো রাশিয়ার তিনটি সংস্থার মধ্যে একটি, যাদের ১৩ জন ব্যক্তিকে মার্কিন বিচার বিভাগ কর্তৃক ২০১৬ সালে মার্কিন নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষের প্রচারণায় তারা কাজ করেছে। এই সংস্থার মাধ্যমে মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে-এমন অভিযোগ করা হয়। তবে তার কোনো প্রমাণ মেলেনি।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতায় আসন্ন নির্বাচনের ঠিক দুই মাস আগে এমন সংবাদটি সামনে এলো। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন নির্বাচন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুইটারফেসবুকমার্কিন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা পরিস্থিতির মাঝেই নির্বাচনে ফিরছে দেশের রাজনীতি 

পরবর্তী

ম্যাকেঞ্জির ‘বাংলাদেশ অভিজ্ঞতা’ শুনলেন ম্যাকমিলান

পরবর্তী
ক্রেইগ ম্যাকমিলান

ম্যাকেঞ্জির ‘বাংলাদেশ অভিজ্ঞতা’ শুনলেন ম্যাকমিলান

সুশান্তকে হত্যার এখনো কোনো প্রমাণ পায়নি সিবিআই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT