আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরে ইহুদিদের একটি সিনগাগে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

শনিবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে।

হামলার পর জরুরি সেবা সেখানে পৌঁছানোর খবর নিশ্চিত করে পেনসিলভানিয়া পুলিশের একজন মুখপাত্র বলেন, বন্দুকধারী ইতিমধ্যে আত্মসমর্পণ করেছেন। আটকের পর তাকে হাসপাতালে হস্তান্তর করা হয়।

পুলিশের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, ওই বন্দুকধারীর হামলায় অন্তত আরো ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন পুলিশ অফিসার রয়েছেন।

ওই হামলার পর আশপাশের সবাইকে নিরাপদে থাকতে অনুরোধ জানিয়েছে প্রশাসন।

হামলার কয়েকটি কারণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করছে দেশটির নিরাপত্তা বিভাগ। তবে এখনো এর প্রকৃত কারণ জানাতে পারেনি পুলিশ।

পিটসবার্গ পুলিশের মুখপাত্র জেসন ল্যান্ডো বলেন, অফিসাররা এখনো সিনগাগের স্কয়ার হিলের আশেপাশে তল্লাশি চালাচ্ছে।

এই ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কয়ার হিল এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে টুইট করেছেন।

বিষয়:বন্দুকধারী গুলি যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…