চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে রাশিয়ান এন্টিভাইরাস ব্যবহারে সতর্কতা

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৪:৩৩ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
কম্পিউটার স্ক্রিনে সাইবার সিকিউরিটি ও এন্টিভাইরাস কোড দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা বিষয়ক রাশিয়ান অনলাইন সিকিউরিটি ও এন্টিভাইরাস পণ্যের উপরে বিশেষ সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্যের প্রধান সাইবার নিরাপত্তা সংস্থা (এনসিএসসি)। রুশ প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবকে লক্ষ্য করে এই সতর্কতা দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এনসিএসসির পরিচালক সিয়ারান মার্টিন কর্তৃপক্ষ বরাবর এক চিঠিতে যুক্তরাজ্যের বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সার্ভার ও কম্পিউটারে রাশিয়ার তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার না করতে পরামর্শ দিয়েছে। ওইসব সফটওয়্যারে রুশ সরকারের প্রভাব থাকলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

সিয়ারান মার্টিন আরও বলেন, একটি সিস্টেম উন্নয়ন বিষয়ে ক্যাসপারস্কি ল্যাবের সঙ্গে তাদের আলোচনা চলছে, যাতে রুশ প্রতিষ্ঠানটির সফটওয়্যার ব্রিটেনে ব্যবহারের জন্য পর্যালোচনার সুযোগ থাকে।

Banglabid

ক্যাসপারস্কি ল্যাব এক বিবৃতিতে জানায়, এনসিএসসির সঙ্গে এ বিষয়ে তারা একসঙ্গে কাজ করবেন। ক্যাসপারস্কির অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে খুবই জনপ্রিয়। সমগ্র বিশ্বে এ প্রতিষ্ঠানের ৪০ কোটির মতো গ্রাহক রয়েছে।

ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমেরিকানদের সংবেদনশীল তথ্যসমূহ কপি করছে এবং পরে তা রুশ গোয়েন্দাদের হাতে তুলে দিচ্ছে— এমন অভিযোগে গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন রাষ্ট্রীয় সংস্থাগুলোতে ক্যাসপারস্কি ল্যাবের সব পণ্য ও সফটওয়্যার ব্যবহার নিষিদ্ধ করেছে।

ক্যাসপারস্কি ল্যাব বরাবরই যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্র মিথ্যা অভিযোগ করছে এবং বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ হাজির করতে পারছে না বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়। ক্যাসপারস্কির দাবি, ওয়াশিংটন ও মস্কোর দ্বন্দ্বের বলির পাঁঠা হয়েছে রুশ প্রতিষ্ঠানটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে কান্না আটকাতে পারিনি: পোপ

পরবর্তী

কোহলিদের বেতন বাড়ছে ১০ কোটি পর্যন্ত

পরবর্তী
ভারতীয় ক্রিকেটাররা মাঠে উল্লাসে, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলিদের বেতন বাড়ছে ১০ কোটি পর্যন্ত

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শরিফউল্লাহর বেশিরভাগ ডেলিভারি নিয়েই সন্দেহ

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT