চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিফউল্লাহর বেশিরভাগ ডেলিভারি নিয়েই সন্দেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন শরিফউল্লাহ। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে পরীক্ষা দিয়ে উতরে যান এই অফস্পিনার। বছর না ঘুরতেই আবারও প্রশ্নবিদ্ধ শরিফউল্লাহর বোলিং অ্যাকশন। এবারের অভিযোগ আরও গুরুতর। বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলা স্পিনারের বেশিরভাগ ডেলিভারিই সন্দেহের চোখে দেখছেন আম্পায়াররা। বিসিবি সূত্রে জানা গেছে এমন তথ্যই।

বিপিএলের চলতি আসরে আল-আমিন হোসেনের পর দ্বিতীয় বোলার হিসেবে সন্দেহের তালিকায় নাম উঠল শরিফউল্লাহর। পেসার আল-আমিন কেবল একটি ডেলিভারির জন্য সন্দেহের তালিকায় পড়েছেন।

টি-টুয়েন্টি ক্যারিয়ারে ১২ ম্যাচ খেলা শরিফউল্লাহ সেরা বোলিংটা করেছিলেন রোববার চিটাগং ভাইকিংসের বিপক্ষে। ২৩ রানে নিয়েছিলেন ২ উইকেট। ওই ম্যাচে তার বেশিরভাগ ডেলিভারিই সন্দেহজনক মনে হওয়ায় মাঠের দুই আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার ম্যাচ শেষে বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ দেন ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে। আগামী ১৪ দিনের মধ্যে রিভিউ কমিটির কাছে রিপোর্ট করতে হবে এই স্পিনারকে।

Banglabid

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আল-আমিন আন্তর্জাতিক ম্যাচেও সন্দেহের তালিকায় পড়েছিলেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন। ওই বছরের নভেম্বরে চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে শুধরে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। ২৮ নভেম্বর চট্টগ্রামে খুলনা টাইটানসের বিপক্ষে দলীয় ১৫তম ওভারের দ্বিতীয় বলে আরিফুল হকের উইকেট পান টাইগার পেসার। ওই বলটিই সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে ফিল্ড আম্পায়ারদের রিপোর্টে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা পেসার আল-আমিন সোমবার মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘এর আগে ২০১৪ সালে একবার এমন হয়েছিল। আমি বোলিং পরীক্ষা দিয়েছিলাম। কিছুই হয়নি। অ্যাকশনটা ঠিক ছিল তাই শোধরানোর প্রয়োজন হয়নি। তাই এখন আমি সেভাবেই বোলিং করছি। এবার যদি কোন ত্রুটি পায় তাহলে শোধরাতে হবে। তা না হলে ভাল হলেই সব ভাল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলিদের বেতন বাড়ছে ১০ কোটি পর্যন্ত

পরবর্তী

ঘৃণা-বিতৃষ্ণা-রাগ যে ক্ষতি করছে সমাজে ও মানব শরীরে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঘৃণা-বিতৃষ্ণা-রাগ যে ক্ষতি করছে সমাজে ও মানব শরীরে

চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য প্রাসঙ্গিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী ৬ ডিসেম্বর

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT