চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশের জন্মদিনে ৫ হাজার কেজি ওজনের কেক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

৩৪ বছরে পা রাখলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা যশ। ৮ জানুয়ারি তার জন্মদিন। ২০১৮ সালের অন্যতম আলোচিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’ এ অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন এই অভিনেতা।

জনপ্রিয় এই অভিনেতার জন্মদিনটি বিশেষভাবে পালন করছেন তার ভক্তরা। জন্মদিন উপলক্ষ্যে তার জন্য তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় কেক! যার ওজন ৫০০০ কেজি!

বেঙ্গালুরুর ভেনু গাওড়া নামের এক যশ ভক্তই এই কেক তৈরি করেছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এমনকি ‘রকিং স্টার’ হিসেবে পরিচিত এই অভিনেতার সকল ভক্তকে কেক খাওয়ার নিমন্ত্রণও জানিয়েছেন তিনি।

Banglabid

শুধু তাই নয়, বেঙ্গালুরুর নন্দি নামক স্থানের নাইস রোডে ২১৬ ফুট লম্বা ফটো কাট আউট তৈরি করেছেন ভক্তরা। শহরের প্রবেশ পথে হওয়ায় স্বাভাবিকভাবেই এটি কারো চোখ এড়ানোর উপায় নেই। গত বছর একজন প্রবীণ অভিনেতার মৃত্যুর কারণে জন্মদিন পালন করেননি যশ। তবে এবার বিশেষ এই দিনটি ভক্তদের সঙ্গে পালন করবেন তিনি।

অপরদিকে যশের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ পেয়েছে তার আসন্ন ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর দ্বিতীয় পোস্টার। কেজিএফ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা ও চিত্রনাট্যকার প্রশান্ত নীল টুইটারে যশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সিনেমার পোস্টারটি শেয়ার করেছেন। পোস্টারটিতে দেখা যাচ্ছে বিশাল আকৃতির একটি হাতুড়ি হাতে দাঁড়িয়ে যশ।

২০১৮ সালের অন্যতম আলোচিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’। বর্তমানে এটির সিক্যুয়েল ‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমার শুটিং করছেন যশ। যেখানে খল চরিত্র আধীরার চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এছাড়াও আরো অভিনয় করছেন শ্রীনিধি শেঠি, সরন শক্তি, বালাকৃষ্ণা প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৪তম জন্মদিনকন্নড়কেককেজিএফজন্মদিনভারতযশসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বনানী-এয়ারপোর্ট রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান শুরু

পরবর্তী

সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি রাখা যাবে না: হাইকোর্ট

পরবর্তী

সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি রাখা যাবে না: হাইকোর্ট

ধর্ষণ: বিচার যেন অবিচারের দৃষ্টান্ত না হয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT