চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর ভাষণ উচ্চারিত হবে: তোফায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
শিক্ষা
A A
যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর ভাষণ উচ্চারিত হবে: তোফায়েল

যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর ভাষণ উচ্চারিত হবে: তোফায়েল

ঢাবি প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি। বঙ্গবন্ধুর ভাষণ আজ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণে পরিণত হয়েছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর মতই তাঁর ভাষণ এদেশে উচ্চারিত হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।‘বজ্রকন্ঠ: মেমোরি অব দ্য ওয়াল্ড’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ, ভারপ্রাপ্ত রেজিষ্টার মো. এনামউজ্জামান প্রমুখ।

Banglabid

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে এক কাতারে দাঁড় করেছিলেন। নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করেছিলেন। আর এ ভাষণ মুক্তিযুদ্ধে আমাদের প্রেরণার উৎস ছিল।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, জিয়উর রহমান ও খালেদা জিয়ার সময় আমরা বঙ্গবন্ধুর এ ভাষণ বাজাতে পারতাম না। তাদের সময়ে প্রত্যাখ্যাত অলিখিত এ ভাষণ আজ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণে পরিণত হয়েছে।

Reneta

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় জাতি হিসেবে আমরা গর্বিত। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের স্বাধীনতার একটি ঐতিহাসিক দলিল সম্পর্কে জানার সুযোগ পেল।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতি অর্জন করায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে ছিল অপরাজেয় বাংলা থেকে র‌্যালি যা ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়। এছাড়া ৭ মার্চের ভাষণের ওপর আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মার্চ ভাষণঐতিহাসিক ৭ মার্চঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ক্যাম্প ঘিরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিত্যক্ত গাড়ি উদ্ধার

পরবর্তী

সিপিবিসহ তিন বাম দলের বৃহস্পতিবার হরতাল সফল করার আহ্বান

পরবর্তী
বাম দলের নেতারা হরতাল সফল করার জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিপিবিসহ তিন বাম দলের বৃহস্পতিবার হরতাল সফল করার আহ্বান

বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী ব্যাট হাতে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফীর দিনে পেরেরা বীরত্বে রংপুরের নাটকীয় জয়

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT