চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর দিনে পেরেরা বীরত্বে রংপুরের নাটকীয় জয়

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১০:০৬ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী ব্যাট হাতে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: শেষ ওভারে রংপুর রাইডার্সের জয়ের জন্য দরকার ১৪। ভাইকিংস অধিনায়ক রঞ্চি বল তুলে দেন তাসকিনের হাতে। অনেক নাটকের পর শ্রীলঙ্কার থিসারা পেরেরা শেষ বলে ছয় হাঁকিয়ে চিটাগং ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছেন। শেষের নাটকের আগে ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে আলো কাড়েন মাশরাফী। রংপুরের এটি চতুর্থ জয়। তারা শীর্ষ চারে ঢুকে গেছে।

কী ঘটেছিল শেষ ওভারে
ক্রিজে থিসারা পেরেরা এবং নাহিদুল। দ্বিতীয় বলে ছয় হাঁকিয়ে আশাটা বড় করেন পেরেরা। অন্যদিকে নাহিদুল। পরের বল ব্যাটে না নিতে পারলেও রানের জন্যে দৌড়ান। উইকেটরক্ষক বিজয় মাথা ঠাণ্ডা রেখে দূরে দাঁড়িয়ে স্টাম্প ভাঙেন। ফিরতে হয় আগের ম্যাচে ৫৮ করা নাহিদুলকে। তিন বলে দরকার ৬। নতুন ব্যাটসম্যান নাফীস এসেই লফটেড শট খেলতে যেয়ে লংঅনে সৌম্যর হাতে ধরা পড়েন। শেষ বলে দরকার চার। স্ট্রাইকে পেরেরা। ব্যাটসম্যানকে স্কুপ করার প্রস্তুতি নিতে দেখে তাসকিন বডিলাইনে বল মারতে চেষ্টা করেন। পরিণাম ওয়াইড! পরের বল শর্টপিচ। কাউকর্নার দিয়ে ছয়!

মাশরাফী-কাহিনী
আগের দিন শতরানের একটি জুটির পরও রানের চাপে পড়েছিল রংপুর রাইডার্স। আরেকবার সেই চাপে না পড়তে শনিবার ওয়ানডাউনে চলে আসেন মাশরাফী। সঙ্গে গেইলকে একটু নির্ভার করার চেষ্টা। অধিনায়ক তাতে শতভাগ সফল। ১৭ বলে ৪২ করে দলকে জয়ের পথে রেখে যান।

লংঅন, মিডউইকেট, ডিপস্কয়ার লেগ। অফসাইডে লংঅফ, ডিপকাভার। ত্রিশগজের বাইরে মাশরাফীর জন্য এভাবে ফিল্ডিং সাজান ভাইকিংস অধিনায়ক লুক রঞ্চি। মাশরাফীর তাতে থোড়াই কেয়ার। ৪২ রান পর্যন্ত যে তিনটি ছয় মারলেন তার দুটি ওই লংঅনের উপর দিয়ে। একটি ডিপস্কয়ার লেগে। চারটি চার মারলেন গ্যাপ খুঁজে খুঁজে। যেন কপিবুক ব্যাটিংয়ের বাহারি প্রদর্শন।

শেষ ৩০ বলে রংপুরের দরকার ছিল ৪৯। মোহাম্মদ মিথুনের সঙ্গে ক্রিজে ছিলেন আগের ম্যাচে ৫৯ রান করা বোপারা। খুলনার বিপক্ষে ৫৯ করলেও অনেক দেরি করে হাত খোলেন। যার কারণে ম্যাচ ফসকে যায়। সেই তিনি এদিনও শেষ করে যেতে পারলেন না। বিপিএলে ক্রমে বোলার হয়ে ওঠা সৌম্য সরকার ডিপ-মিডউইকেটে ফিল্ডার রেখে শর্টবল করেন। ১৩ বলে ১১ রান তুলে ওই বোপারা পুল করে সেখানেই ক্যাচ দিয়ে বিদায় নেন।

মাশরাফী নামার আগে ম্যাককালাম ২৫ বলে ৩৩ করেন। তিনটি ছয়, একটি চারের মার ছিল তার ইনিংসে।

Reneta

৪ উইকেট পড়ে যাওয়ার পর মিথুনকে নিয়ে হাল ধরেন পেরেরা। ১৪ বলে ২৮ রানে অপরাজিত থেকে ম্যাচ বের করে নেন।

এদিন আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৬ সংগ্রহ করে স্বাগতিক চিটাগং। ৫৬ রানের মধ্যে ৩ উইকেট হারালেও গত ম্যাচের নায়ক সিকান্দার রাজা ও ভ্যান জিল দলকে পথে রাখেন। ২২ রান করে ফিরে যান সিকান্দার। দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ভ্যান জিল। বাঁহাতি প্রোটিয়া ব্যাটসম্যানের ৪০ বলের ইনিংসে ছিল তিনটি চার ও চারটি বিশাল ছক্কার মার।

চিটাগংয়ের ১৭৬ রানের চ্যালেঞ্জিং ইনিংসে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানের ১৬ বলে ২৫ রানের ভূমিকাও কম নয়। রংপুরের হয়ে পাঁচজন বোলারের প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT