চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতটা না আইনের শাসন তার চেয়ে বেশি উর্দিঅলাদের ইচ্ছাপূরণ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩৭ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A
নওয়াজ শরিফ-পাকিস্তান-নির্বাচন

নওয়াজ শরীফ

পাকিস্তানের অন্য প্রধানমন্ত্রীদের মতো নিজের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ। এবার পানামা পেপারসে প্রকাশিত দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট তাকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করলে কোন কালক্ষেপণ না করে কিছুক্ষণের মধ্যে তিনি পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্তানদের মাধ্যমে বিদেশে প্রচুর অর্থ পাচার করেছেন, গড়ে তুলছেন সম্পদের বিশাল পাহাড়। নওয়াজ শরিফ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এলেও পাকিস্তানের শাসকগোষ্ঠী যে বরাবরই দুর্নীতিবাজ তাতে কোন সন্দেহ নেই। কিন্তু এরপরও তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দেয়া রায় এবং রায় ঘোষণার পরপরই কোন ধরণের আইনি পদক্ষেপে না গিয়ে তড়িঘড়ি করে মূলত: আর্মির ইশারায় তাকে পদত্যাগ করতে হয়েছে বলে অনেকে মনে করেন। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর অনৈতিক হস্তক্ষেপের অতীত ইতিহাস এবং এবারের মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর থেকে বিশেষ করে বিগত কয়েকমাসে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আর্মির টানাপোড়েন এই বিষয়টি প্রমাণ করে। সর্বশেষ গত এপ্রিলে ‘ডন লিকস’ নামে পরিচিত প্রতিবেদনে বলা হয়, ‘সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ সেনাবাহিনীকে সরাসরি অভিযোগ করেন, দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের অনীহা রয়েছে।’ ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসীকে আশ্রয় দেয়া সেনাবাহিনী সম্পর্কে নওয়াজের এই তিক্ত সত্য উচ্চারণের পরই তারা নওয়াজের বিভিন্ন সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা শুরু করে। এমনকি গত এপ্রিলের শেষদিকে প্রধানমন্ত্রী তার প্রধান সহযোগী এবং পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী তারিক ফাতেমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিলে এর জবাবে সেনাবাহিনী একটি টুইটবার্তা পোস্ট করে জানায়, তারা নওয়াজের এই সিদ্ধান্ত ‘প্রত্যাখ্যান’করছে। এরপর থেকে তারা নিজেদের চিরাচরিত চরিত্র অনুযায়ী তাকে বরখাস্ত করতে নানামুখী খেলা শুরু করে। যেখানে সব কিছু আর্মির নিয়ন্ত্রণে সেখানে সুপ্রিম কোর্টও তাদের ইচ্ছার বাইরে নয়। বরং অতীতে অনেকবার সুপ্রিম কোর্ট সেনা সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপূরক হিসেবে কাজ করেছে। এর ধারাবাহিকতায় সেনাবাহিনীর ইচ্ছাপূরণে সুপ্রিম কোর্টের এই রায়ে পাকিস্তানের গণতন্ত্র আবারও বড় ধরণের ধাক্কা খেয়েছে, যদিও বলতে গেলে দেশটিতে কখনোই গণতন্ত্র ছিল না। বলা যায়, এই ঘটনা যতটা না আইনের শাসন তার চেয়ে বেশি উর্দিঅলাদের ইচ্ছাপূরণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালে অপিদের প্রতিপক্ষ পাইলটরা

পরবর্তী

মিথিলা ব্যস্ত শুটিং নিয়ে

পরবর্তী
‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’ টেলিছবির কাজের ফাঁকে

মিথিলা ব্যস্ত শুটিং নিয়ে

মোস্তাফিজ-রুবেলদের জন্য ব্যাটিং কোচ

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT