চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে অপিদের প্রতিপক্ষ পাইলটরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০১৭’র ফাইনালে উঠেছে হাসিবুল হোসেন শান্ত, মেহরাব হোসেন অপিদের অলস্টারস মাস্টার্স এবং খালেদ মাসুদ পাইলট, জাভেদ ওমরদের একমি রাজশাহী। শনিবার কক্সবাজারে সকাল দশটায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

শুক্রবার প্রথম সেমিফাইনালে হাবিবুল বাশারের টাইটান্স খুলনা মাস্টার্সকে ৩ রানে হারিয়ে ফাইনালে পা রাখে একমি রাজশাহী। দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা ঢাকাকে ১৬ রানে হারিয়ে ফাইনালে ওঠে হাসিবুল হোসেন শান্তর অলস্টার্স।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে হাসিবুল হোসেন শান্তরা। জবাবে ১৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেনি বসুন্ধরা ঢাকা বিভাগ।

Banglabid

তালহা যুবায়ের হ্যাটট্রিক করে গুড়িয়ে দেন বসুন্ধরার টেল এন্ডারদের। দলীয় ৯২ রানের সময় সানোয়ার হোসেন, আরাফাত সালাহউদ্দিন ও সৈয়দ আদিলের উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। তিনি ছাড়াও মোর্শেদ আলী খান সুমন ও মাসুদুর রহমান মুকুল ২টি করে উইকেট নেন।

ব্যাট হাতে ঢাকা বিভাগ মাস্টার্সের অধিনায়ক সানোয়ার হোসেন ২৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন হুমায়ুন কবীর। ১৭ করেন মোহাম্মদ রফিক। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

ব্যাট হাতে ৪০ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন এহসানুল হক সেজান।

Reneta

অন্য ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজশাহী মাস্টার্সের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে তারা। রাজশাহীর ইনিংসে ব্যাট হাতে অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সর্বোচ্চ ২৪ রান করেন। ২৬ বলে তিনি এই রান করেন। ১৭ রান করেন আলমগীর কবির। ১৫টি রান আসে রাশেদুজ্জামানের ব্যাট থেকে। বল হাতে টাইটান্সের জামালউদ্দিন বাবু ও নিয়াজ মোর্শেদ পল্টু ২টি করে উইকেট নেন।

৯৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৯ রানের বেশি করতে পারেনি হাবিবুল বাশার সুমনের দল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নওয়াজের পদত্যাগের পর কী ঘটতে যাচ্ছে পাকিস্তানে?

পরবর্তী

যতটা না আইনের শাসন তার চেয়ে বেশি উর্দিঅলাদের ইচ্ছাপূরণ

পরবর্তী
নওয়াজ শরিফ-পাকিস্তান-নির্বাচন

যতটা না আইনের শাসন তার চেয়ে বেশি উর্দিঅলাদের ইচ্ছাপূরণ

‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’ টেলিছবির কাজের ফাঁকে

মিথিলা ব্যস্ত শুটিং নিয়ে

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT