চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাকগাইভার বললেন, ‘ওয়েক আপ বাংলাদেশ’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১১:০২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
ম্যাকগাইভার সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেন রিচার্ড ডিন অ্যান্ডারসন।

ম্যাকগাইভার সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেন রিচার্ড ডিন অ্যান্ডারসন।

আশির দশকের জনপ্রিয় চরিত্র ম্যাকগাইভার অস্ট্রেলিয়া থেকে ফেসবুক লাইভে বললেন, ‘ওয়েক আপ বাংলাদেশ।’ একথা বলার সময় তিনি দুহাতে চোখ ডলে ঘুম থেকে জাগার অভিনয়ও করেন।
শনিবার বাংলাদেশ সময় সকাল নয়টা ছয় মিনিটে অস্ট্রেলিয়ার থেকে শিপলু রহমানের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন ম্যাকগাইভার। এসময় তার হাতে ছিল কফির মগ। মোবাইল ধরে ছিলেন শিপলু রহমান। ফেসবুক লাইভে ম্যাকগাইভার চরিত্রে অভিনয় করা রিচার্ড ডিন অ্যান্ডারসন বলেন, ‘হ্যালো বাংলাদেশ। গুড মর্নিং। ওয়েক আপ।’

বাংলাদেশ থেকে শিপলু রহমান খান অস্ট্রেলিয়া গেছেন ম্যাকগাইভারের সঙ্গে দেখা করতে। গত বৃহস্পতিবার তাদের প্রথমবার দেখা হয়। শনিবার দ্বিতীয়বার দেখা হয়। দ্বিতীয় দেখায় শিপলুর ফেসবুক আইডি থেকে লাইভে আসেন ম্যাকগাইভার চরিত্রের জনপ্রিয় অভিনেতা রিচার্ড।
ম্যাকগাইভারের সঙ্গে দ্বিতীয়বার দেখা হওয়া প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে শিপলু বলেন, ‘শনিবার আমাদের দীর্ঘক্ষণ কথা হয়। তার সঙ্গে দেখা হয়। তিনি ব্যস্ত ছিলেন। আমাকে অপেক্ষা করতে বলেন । লাঞ্চের সময় আমাকে ডেকে ভেতরে নিয়ে যান। আমরা একসঙ্গে বসে দীর্ঘক্ষণ কথা বলি।’

ম্যাকগাইভারের সঙ্গে শিপলু রহমান খান।
ম্যাকগাইভারের সঙ্গে শিপলু রহমান খান।

ম্যাকগাইভার বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেছেন জানিয়ে শিপলু বলেন, ‘আমরা সেলিব্রেটিদের সঙ্গে মিটআপ ইভেন্টে এসেছি। এই ইভেন্টে আমি একমাত্র এশিয়ান। আমি এসেছি শুধুমাত্র রিচার্ডকে দেখতে। একথা শোনার পর তিনি বলেন, “আমিও বাংলাদেশে যাব। তোমার বাবা-মাকে দেখতে।”

Banglabid

আমেরিকায় গিয়েই ম্যাকগাইভার শিপলুর সঙ্গে যোগাযোগ করবেন বলে আশ্বাস দিয়েছেন, এমনটাই জানালেন শিপলু।

শিপলু আরও জানান, ম্যাকগাইভার বিয়ে করেননি। তার আয়ের সবটাই ব্যয় করেন পথশিশুদের জন্য। গৃহহীনদের জন্য কাজ করে এমন চ্যারিটি সংস্থার সাথে যুক্ত রিচার্ড ডিন অ্যান্ডারসন।

১৯৮৫ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১৯৯২ সালের ২১ মে পর্যন্ত মোট ৭টি সিজনে ১৩৯টি পর্বে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলে প্রচারিত হয় ম্যাকগাইভার। সেসময় বিটিভিতে টিভি সিরিজটি প্রচার হয়। পরবর্তীকালে এই সিরিজটি বাংলায় ডাবিং করেও প্রচার করা হয়। তখন এই টিভি সিরিজ ছিল ছোট-বড় সকলের সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ।

Reneta

১৯৯০ সালের ব্যাপক জনপ্রিয়তার কারণে বিটিভি ২০১০ সালে আবারও বাংলায় ডাবিং করে প্রচার করে। তখনও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে ‘ম্যাকগাইভার’!

১৯৮৫ সাল থেকে শুরু করে ১৯৯২ সাল পর্যন্ত মোট ৭টি সিজনে ১৩৯টি পর্বে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলে প্রচার হয় ম্যাকগাইভার। সেসময় বিটিভির মাধ্যমে বাংলাদেশের দর্শকরা সিরিজটি দেখার সুযোগ পান। হাতের কাছে যা পান তাই দিয়ে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করে ম্যাকগাইভার শক্রদের ঘায়েল করেন। চরিত্রটি বাংলাদেশে এতটাই জনপ্রিয়তা পায় যে লেখার খাতা, ভিউকার্ড, পোস্টারে ম্যাকগাইভারের ছবি দখল করে নেয়।

ম্যাকগাইভার চরিত্রের সঙ্গে নারীর দৃশ্য, বনজঙ্গলে. Channel i News - চ্যানেল আই নিউজ
সহশিল্পীর সঙ্গে ম্যাকগাইভার।

স্কুল কলেজে আলোচনার বিষয়ও হয়ে দাঁড়ায় ম্যাকগাইভার। তখন এই টিভি সিরিজ ছিল ছোট-বড় সকলের সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যাকগাইভার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক উৎপলকে নিয়ে এ কোন নাটক

পরবর্তী

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের বিচারপতিদের সাক্ষাৎ

পরবর্তী
রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের বিচারপতিদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের বিচারপতিদের সাক্ষাৎ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্য রূপে ঢাকা

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT