চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্য রূপে ঢাকা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:১৪ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

সিলেট থেকে: ডেলপোর্ট, লুইসদের একেকটি ছক্কা আছড়ে পড়ছে গ্যালারিতে, সমানতালে উৎসবের নাচন দর্শকদের মাঝে। বিপিএলে মারকাটারি ব্যাটিংয়ের বিজ্ঞাপন দেখিয়ে সিলেটের দর্শকদের মন জয় করে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। সেই সঙ্গে জিতেছে ম্যাচও। ব্যাটিংয়ের পর ঢাকার দুর্দান্ত বোলিংও উপভোগ করেছেন দর্শকরা। তাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচ একপেশে বানিয়ে খুলনা টাইটান্সকে হারিয়েছে ৬৫ রানে।

বিপিএলের পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জের সামনে পড়েছে মাহমুদউল্লাহর খুলনা। ২০৩ রান তাড়া করতে নেমে ২ ওভার আগেই গুটিয়ে গেছে ১৩৭ রানে।

নতুন ভেন্যুতে ফ্লাডলাইটের আলোয় সাকিব আল হাসান, আবু হায়দার রনি, সুনিল নারিন, খালিদ আহমেদের বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে খুলনার ব্যাটসম্যানরা। দারুণ বোলিং করেন ঢাকার বাঁহাতি পেসার আবু হায়দার রনি। ৩ ওভারে ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট।

Banglabid

কিছুটা লড়াই করেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান জফরা আর্চার (৩৬) ও চ্যাডউইক ওয়ালটন (৩০)।

শুরুতে আগের দিন সিলেটের বিপক্ষে বড় সংগ্রহ গড়তে না পারার মাশুল দেয়া ঢাকা একদিন বাদেই দেখা দেয় অন্য রূপে। এভিন লুইস ও ক্যামেরন ডেলপোর্টের ঝড়ো ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ২০২ রান তোলে দলটি।

কুমার সাঙ্গাকারাকে (২০, ২চার ও এক ছয়) নিয়ে ৪ ওভারেই ৩৬ রানের উদ্বোধনী শুরু এনেছিলেন লুইস। ডেলপোর্টকে সঙ্গী করে পরের জুটিটা ১১৬ রানে টেনে নেন এই ক্যারিবিয়ান। ১৩তম ওভারের শেষ বলে ফেরার সময় তার নামের পাশে ৬৬ রানের ইনিংস। ৭ চার ও ৩ ছয়ে ৪০ বলে সাজানো।

Reneta

ডেলপোর্ট পরে বেশিক্ষণ টেকেননি। তবে কাজের কাজটা করে দিয়ে গেছেন। ৪ চার ও ৫ ছয়ে ৩১ বলে ৬৪ রানের ঝড় তুলে।

শেষদিকে কাইরন পোলার্ড ৫, সাকিব আল হাসান ১ ঝড় তুলতে ব্যর্থ হলেও সুনিল নারিনের ১১ বলে ১৬, মোসাদ্দেক হোসেনের অপরাজিত ১০ রানে দুইশ পেরিয়ে যায় ঢাকা।

আগে বিপিএলে দুইশর উপর আরও সাতটি সংগ্রহ দেখা গেছে। যার সর্বোচ্চটি ঢাকারই, ২১৭/৪; রংপুর রাইডার্সের বিপক্ষে ২০১৩ সালে। তখন অবশ্য দলটির নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই দলটির আরও তিনটি সংগ্রহ আছে দুইশর উপর। তবে ঢাকা ডায়নামাইটস নাম নেয়ার পর এটাই প্রথম দুইশর স্কোর। আর দুই আসর পর দুইশ বা তার বেশি রানের সংগ্রহ দেখল বিপিএল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT