চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক উৎপলকে নিয়ে এ কোন নাটক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:১৫ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
সাংবাদিক উৎপলকে নিয়ে নাটক বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিখোঁজ’ সাংবাদিক উৎপল দাসকে নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার খোঁজ পাওয়া গেছে জানিয়ে রোববার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম দাবি করলেও খবরটি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। তাকে খুঁজে পাওয়া গেছে বলে প্রথম সংবাদটি প্রকাশ করে উৎপলের কর্মস্থল পূর্ব-পশ্চিম বিডি.কম। এমনকি অনলাইন পত্রিকাটির প্রধান সম্পাদক, সম্পাদক মতিঝিল থানার একজন তদন্ত কর্মকর্তাকে উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। প্রকাশিত সংবাদে বলা হয়, মির্জাপুর থেকে উৎপল দাসকে উদ্ধার করা হয়েছে। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে কিছুক্ষণ পর এ সংক্রান্ত সংবাদটি অার দেখা যায়নি। মির্জাপুর থানা পুলিশ বিষয়টি অস্বীকার করে। মতিঝিল থানা পুলিশও বলছে, খবরটি সত্য নয়। অবশ্য উৎপলের পরিবার থেকে জানানো হয়েছে, অচেনা একটি মোবাইল নম্বর থেকে তাদেরকে ফোন করে টাকা চেয়ে বলা হয়েছে, উৎপল আমাদের কাছে আছে। আমরা জানি, গত ১০ অক্টোবর থেকে সাংবাদিক উৎপল দাস নিখোঁজ। এ ঘটনায় উৎপলের কর্মস্থল ও পরিবারের পক্ষ থেকে আলাদা দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে অনেক আগেই। তাকে ফিরে পেতে তার বাবা চিত্তরঞ্জন দাস প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু গত ২৫ দিনেও কোন ভালো খবর দিতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম, রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে নিজের অফিস থেকে বের হয়েই নিখোঁজ হয়ে গেলেন উৎপল দাস। অথচ বিষয়টি নিয়ে আজ পর্যন্ত সুরাহা করতে পারলো না রাষ্ট্রের বড় বড় গোয়েন্দা সংস্থা। এই ঘটনা দেশে-বিদেশে নানাভাবে বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ হয়েছে। প্রশ্নবিদ্ধ করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতাকেও। আমরা চাই দ্রুত উৎপল দাসকে তার পরিবারের কাছে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয়া হোক। তার ফিরে আসা হবে আমাদের সবার জন্য স্বস্তির বার্তা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলো আঁধারের খেলা: বাবার খোঁজে পথে পথে

পরবর্তী

ম্যাকগাইভার বললেন, ‘ওয়েক আপ বাংলাদেশ’

পরবর্তী
ম্যাকগাইভার সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেন রিচার্ড ডিন অ্যান্ডারসন।

ম্যাকগাইভার বললেন, ‘ওয়েক আপ বাংলাদেশ’

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের বিচারপতিদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের বিচারপতিদের সাক্ষাৎ

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT