চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের অপেক্ষা, তামিমকে নিয়ে সুখবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

টেস্ট সিরিজ পেরিয়ে ওয়ানডে সিরিজের শুরুটাও হয়েছে ভুলতে চাওয়া পারফরম্যান্স দিয়ে। সময়টাতে হতাশা বাড়িয়েছে প্রথম পছন্দের ক্রিকেটারদের চোটে পড়া। তাতে খুব বেশি ইতিবাচক সংবাদ নেই দ্বিতীয় ওয়ানডের ভেন্যুতে পৌঁছা বাংলাদেশ দলের ভাণ্ডারে। চোটের মাত্রা জানতে যথারীতি অপেক্ষাতেই আছেন মোস্তাফিজ। তবে খানিকটা সুসংবাদ আছে তামিমকে নিয়ে।

কিম্বার্লি থেকে সোমবার বিকেলে কেপটাউনে পৌঁছান মাশরাফী-মুশফিকরা। বুধবার এই শহর থেকে ঘণ্টা খানেকের বাসভ্রমণ দূরত্বের মাঠ পার্লের বোল্যান্ড স্টেডিয়ামে হবে বাংলাদেশ-সাউথ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে।



কেপটাউনে পৌঁছে চোটের অবস্থা জানতে মোস্তাফিজুর রহমানের পায়ে স্ক্যান করানোর কথা ছিল। সেটি পিছিয়ে মঙ্গলবারে গেছে। বাঁহাতি টাইগার পেসারের সাউথ আফ্রিকা সফর অবশ্য এমনিতেই শেষ হয়ে গেছে। স্ক্যান করানো হবে মচকে যাওয়া পা কি অবস্থায় আছে, ফিরতে কতদিন লাগতে পারে, এসব নিশ্চিত হতে।

সফরের দ্বিতীয় টেস্ট ও সিরিজের প্রথম ওয়ানডে খেলতে পারেননি তামিম ইকবাল। ঊরুর পেশিতে চোট তার। পুরোপুরি সেরে ওঠেননি এখনও। তবে খানিকটা সুসংবাদ আছে তাকে নিয়ে। দ্রুত সেরে উঠছেন বাঁহাতি ওপেনার। ফিজিওর সবুজ সঙ্কেত পেলে অচিরেই তাকে দেখা যেতে পারে ম্যাচেও।

সুসংবাদ আছে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা মুশফিকুর রহিমকে নিয়েও। অপরাজিত শতকের ইনিংসের সময় হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল তার। পরে ফিল্ডিং করেননি। তার চোটও গুরুতর নয়। দ্বিতীয় ওয়ানডেতে টেস্ট অধিনায়ককে তাই পাচ্ছে বাংলাদেশ।

ট্যাগ: তামিমমুশফিকমোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের জেনারেলরা ইউরোপে নিষিদ্ধ

পরবর্তী

বাণিজ্যিক বিমানের সাথে ড্রোনের সংঘর্ষ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যিক বিমানের সাথে ড্রোনের সংঘর্ষ

চেনা মুখের চারজন ব্যক্তির ছবি, অপহৃত ৫ জনের হদিস খুঁজে পেতে স্বজনদের উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহৃত ৫ জনের হদিস বের করতে না পারায় স্বজনদের উদ্বেগ

সর্বশেষ

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT