চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহৃত ৫ জনের হদিস বের করতে না পারায় স্বজনদের উদ্বেগ

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৯:২৭ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
চেনা মুখের চারজন ব্যক্তির ছবি, অপহৃত ৫ জনের হদিস খুঁজে পেতে স্বজনদের উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত দেড় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করা রাজনীতিক, ব্যবসায়ী ও ছাত্রসহ ৫ জনের কোন হদিস বের করতে পারছে না পুলিশ ও গোয়েন্দারা। শুধু তদন্ত চলছে বলে মন্তব্য করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে স্বজনদের উদ্বেগ বাড়ছে।

অপহরণের শিকারদের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ২২ বছরের তরুণ রিয়াসাত এলাহী চৌধুরী আতিফকে রোববার সকালে কারওয়ান বাজারের অফিসে যাওয়ার পথে তেজগাঁও থানার কাছে মাইক্রেবাসে করে অপহরণ করা হয়। তেজকুনি পাড়ার বাসা থেকে কারওয়ান বাজারের অফিসে যাচ্ছিল সে।  টানা হেঁচড়া করে মাইক্রেবাসে উঠানো হলেও তার সাহায্যে কেউ এগিয়ে আসেননি। এই ঘটনায় আতিফের এক বন্ধুকে সন্দেহ করছে পুলিশ।

এছাড়া পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ঢাকায় এসে ধানমন্ডি শংকর এলাকা থেকে নিখোঁজ হনম্যাগগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশরাকেরও খোঁজ নেই এখনও। গুলশান থেকে ২৭শে আগস্ট মাইক্রোবাসে তুলে নেয়া হয় ব্যবসায়ী, বাংলাদেশে বেররুশের অনারারি কনসাল অনিরুদ্ধ রায়কে। সিসি ক্যমেরার ফুটেজে অপহরণকারীদের দেখা গেলেও তারা ধরা পড়ছে না।

ছেলের সামনে গত ২২ আগস্ট মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয় ব্যবসায়ী বিএনপি নেতা সৈয়দ সাদাতকে। নিখোঁজ তালিকায় আরও আছেন বাংলাদেশ কল্যান পার্টির মহাসচিব আমিনুর রহমান। দেড় মাসেও তাদের সন্ধান করতে পারেনি পুলিশ ও গোয়েন্দারা।

কোন কোন ক্ষেত্রে দিনের বেলা লোকজনের সামনে অপহরণ করা হলেও স্বজনদের দেয়া তথ্য আমলে নিচ্ছে না পুলিশ। মামলা না নিয়ে সাধারণ ডায়েরি করা হচ্ছে বলেও অভিযোগ করছেন তারা।

গুলশান মডেল থানার ওসি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক বলেন: অপহরণকারীদের ধরার জন্য আমাদের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত তাদের ধরতে না পারলেও অভিযান অব্যাহত রয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: অপহরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাণিজ্যিক বিমানের সাথে ড্রোনের সংঘর্ষ

পরবর্তী

প্রতিবন্ধী ৩ সন্তান নিয়ে বিধবা মায়ের মানবেতর জীবনযাপন

পরবর্তী
বিধবা মা ও তার দুই সন্তান দুর্দশাগ্রস্ত জীবনযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী ৩ সন্তান নিয়ে বিধবা মায়ের মানবেতর জীবনযাপন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ায় যে খাবারগুলো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT