চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জন্য ফের ঝাঁপিয়ে পড়বে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

মেসি যদি বার্সেলোনা ছাড়েন, তার সম্ভাব্য গন্তব্য হিসেবে কয়েকবছর ধরেই প্রথমে চলে আসছে ম্যানচেস্টার সিটির নাম। আর্জেন্টাইন মহাতারকার সাবেক কোচ পেপ গার্দিওলা সিটিতে থাকায় সম্ভাব্যতা অনেক বাড়িয়ে রাখেন কেউ কেউ।

কিন্তু করোনা পরিস্থিতি ও ক্লাবগুলোর আর্থিক ছন্নছাড়া অবস্থা অনেক হিসাবই নতুন করে কষতে বাধ্য করছে। এই অর্থ সঙ্কটের ফাঁকে মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে জুড়ে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইনের নাম।

ফরাসি ক্লাবটির কাতারি মালিক নাসের আল খেলাইফির পেট্রোডলার ঝনঝনানি ও হাত খুলে খরচের অভ্যাস আশা জাগাচ্ছে সম্ভাবনার পালে। বিশেষত সেখানে যখন মেসির প্রিয় বন্ধু ও বার্সার সাবেক সতীর্থ নেইমার আছেন। যারা দুজনে ফের জুটি বাধতে চান বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন অনেকবারই।

Banglabid

এদিকে আসছে জুনে বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। সময় বেশি দূরে নেই। কিন্তু দুপক্ষের নতুন চুক্তিতে বসার তোড়জোড়ও চোখে পড়ছে না।

একদিকে বার্সা ডুবে আছে অর্থ স্বল্পতার মাঝে। খেলোয়াড়দের বেতন দিতেই হিমশিম খাচ্ছে। যেতে হচ্ছে বেতন কাটছাঁটের দিকে। পরিস্থিতি এমন মেসিকে ছেড়ে দিতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচে কাতালানরা।

অন্যদিকে গত মৌসুমে বার্সা ছাড়তে চাওয়ার ইচ্ছার জানান দিয়ে মনের অবস্থার দোলাচলের কথাও সামনে এনে রেখেছেন মেসি। চলতি মৌসুমটা শেষঅবধি ন্যু ক্যাম্পে থেকে যেতে চাইলেও চুক্তি নবায়ন করবেন কিনা সেটি নিয়ে খুব একটা বলছেন না।

Reneta

আরও হিসাব-কেতাব আছে। বার্সার সভাপতি নির্বাচন ও ক্লাব পরিচালনা বিভাগের সঙ্কট আছে। শিরোপা জিততে নতুন করে সুদূরপ্রসারী পরিকল্পনা সাজানোর ঘাটতি আছে ক্লাবের, সেটি মেসি অনেকবার বলেছেন সংবাদমাধ্যমে। ক্যারিয়ারের বেলাডোবার প্রান্তে এসে মহাতারকা নিশ্চিতভাবেই মৌসুমজুড়ে ট্রফিহীন থাকতে অপছন্দ করছেন।

সবমিলিয়ে মেসির বার্সা ছাড়ার পালে জোর হাওয়া লেগে চলেছে ফের। বিশেষ করে চুক্তির মেয়াদ শেষের ক্ষণ যত ঘনিয়ে আসছে। ইংলিশ গণমাধ্যম বলছে, সময়টাকে পাখির চোখ করে আবারও মেসির জন্য ঝাঁপাতে প্রস্তুত ম্যানসিটি।

চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে বার্সার ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ন্যু ক্যাম্পে মেসির মন উঠে যাওয়ার কথা বলছে কিছু কিছু গণমাধ্যম। তারাই জুড়ে দিচ্ছে ম্যানসিটির নাম।

অবশ্য ম্যানসিটি নতুন প্রস্তাবে আগেরবারের চেয়ে কম অর্থ দেবে বলেই জানাচ্ছে দ্য সান। কারণটা ওই করোনা সঙ্কট পরিস্থিতি। ২০২০ সালে যেখানে তারা ৬০০ মিলিয়ন পাউন্ড নিয়ে মেসির পেছনে দৌড়েছিল। এবার সেটি ৪৩০ মিলিয়ন পাউন্ডে নেমে আসতে পারে।

চুক্তির প্রস্তাব থাকবে পাঁচ বছরের জন্যই। সেইসঙ্গে মেসির চুক্তিতে একটি ক্লজ রাখতে পারে ম্যানসিটি। খেলা ছাড়ার পর মহাতারকা সিটিজেনদের মালিক সিটি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুক্তিপিএসজিবার্সামেসিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় কারিনা

পরবর্তী

নাটক, গান, কবিতায় দিনব্যাপী অমর একুশ

পরবর্তী

নাটক, গান, কবিতায় দিনব্যাপী অমর একুশ

বাংলাদেশের টেস্টের সময় সাকিব খেলবেন আইপিএল

সর্বশেষ

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT