চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের টেস্টের সময় সাকিব খেলবেন আইপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন কিন্তু খেলেননি এমন হয়নি কখনো। ব্যতিক্রম হচ্ছে না এবারও। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সময়ও টাইগার অলরাউন্ডার ভারতের মাটিতে টি-টুয়েন্টি ক্রিকেটে মজে থাকবেন।

আসছে এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। আইপিএলের সম্ভাব্য শুরুও কাছাকাছি সময়ে। যে কারণে আগেভাগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়েছেন সাকিব।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান তার ছুটি নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিউজিল্যান্ডের পর সাকিব তাই যাচ্ছেন না শ্রীলঙ্কা সফরেও।

নিষেধাজ্ঞা কাটিয়ে কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিবকে সামনের দুটি বিদেশ সফরে পাবে না বাংলাদেশ। মার্চে কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে সাকিবের কিউই সফর থেকে ছুটি। আর এপ্রিলে জাতীয় দল থেকে ছুটি কাটাবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলবেন বলে।

নিজেদের মাটিতে টেস্ট সিরিজের পর মে মাসে লঙ্কানরা বাংলাদেশে আসবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। সেই ওয়ানডে সিরিজ দিয়ে সাকিব আবারও ফিরবেন বাংলাদেশের জার্সিতে।

Reneta

যদিও সাকিবকে ওয়ানডের চেয়ে টেস্টেই বেশি জরুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে শোচনীয় হারের পরের সিরিজেই সাকিবের না থাকা নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি।

আইপিএলে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমানও। খেলবেন রাজস্থান রয়্যালসে। বাঁহাতি পেসার অবশ্য এখনো ছুটির আবেদন করেননি। আকরাম খান জানিয়েছেন, কেউ দেশের হয়ে না খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে চাইলে জোরাজুরি করবে না বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২১আকরামবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টবিসিবিমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT