চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে জড়িয়ে ‘‌হতাশ’ রোনালদোকে লুকাকুর খোঁচা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হতাশাটা লুকাননি রোনালদো। স্প্যানিশ সুপার কাপে রেফারিকে ধাক্কা মেরে লা লিগায় চার নিষেধাজ্ঞা জুটেছে কপালে। শাস্তি কমানোর জন্য দুদফা আপিল করেও ফল মিলেছে লবডঙ্কা। নিজের হতাশা কতটুকু সেটা বোঝাতে ইনস্টাগ্রামের আশ্রয় নিয়েছিলেন। সেখানেও মেলেনি শান্তি! দুঃখের পোস্টে বিশ্বসেরা ফুটবলারকে খোঁচা মারার লোভ সামলাতে পারেননি রোমেলু লুকাকু।

লা লিগার চার ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর জন্য রোনালদোর দ্বিতীয় আপিল খারিজ হয় স্প্যানিশ ক্রীড়া আদালতে। হতাশা লুকাতে না পেরে ইনস্টাগ্রামে সিআর সেভেন লেখেন, ‘আরেকটা হতাশাজনক সিদ্ধান্ত। একের পর এক অবিচার। কিন্তু ওরা আমাকে কখনও দমিয়ে রাখতে পারবে না। আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আমাকে সমর্থন জানানোর জন্য বন্ধুদের ধন্যবাদ।’

এমন লেখার পর কোথায় সবার সমর্থন পাবেন তা নয়, অপ্রত্যাশিত খোঁচার সম্মুখীন হয়েছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন তারকা রোমেলু লুকাকু পর্তুগিজ তারকার পোস্টের নীচে লিখেছেন, ‘বন্ধু, মেসি তোমার চেয়ে ভালো।’

Banglabid

অবশ্য এমন বেফাঁস মন্তব্য করে নিজ দলের সমর্থকদের কাছেও ফেঁসে গেছেন লুকাকু। রেডডেভিল সমর্থকদের কাছে এখনও কিংবদন্তির মর্যাদা পান রোনালদো। তাকে ঘিরে এমন মন্তব্য হজম করাটা ম্যানইউ ভক্তদের জন্য কিছুটা কঠিন তো বটেই।

ম্যানইউ ভক্তদের সমর্থনের পাশাপাশি আরেকটি সুসংবাদ পাচ্ছেন রোনালদো। বুধবার ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফিতে ফিওরেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন তিনি। সেই ম্যাচে নিজের সেরা তারকাকে পুরো ৯০ মিনিট খেলানোর অগ্রিম ঘোষণাও দিয়ে রেখেছেন মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোমেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক নজরে সংবিধানের যত সংশোধনী

পরবর্তী

সমুচা বানিয়ে বিশ্ব রেকর্ড

পরবর্তী
বিশ্ব রেকর্ডের জন্য সমুচা বানানোর দৃশ্য, কিচেনের কর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুচা বানিয়ে বিশ্ব রেকর্ড

হংকংয়ে টাইফুন হাতোর আঘাত।

হংকংয়ে টাইফুন হাতোর আঘাত

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT