অদ্ভুতুড়ে

সমুচা বানিয়ে বিশ্ব রেকর্ড

বিশ্ব রেকর্ডের জন্য সমুচা বানানোর দৃশ্য, কিচেনের কর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিচেনে সমুচা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন কর্মীরা, একটি বিশাল সমুচা প্রস্তুত করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ পনের দিন কাজ করে ১৫৩.১ ‍কিলোগ্রামের একটি ‍বৃহৎ সমুচা বানিয়ে রেকর্ড গড়েছে এশিয়ান স্ন্যাকস নামের দাতব্য সংস্থা। তবে সমুচাটি লন্ডনে বসবাসরত গৃহহীনদের মাঝে বিতরণের জন্য বানানো হয়।

বুধবার লন্ডনের এক মসজিদে এই বৃহত্তাকারের সমুচা বানিয়ে ‍বিশ্ব রেকর্ড গড়েছেন এই দাতব্য সংস্থাটি।

মুসলিম দাতা সংস্থার সাহায্যে ডজন খানেক স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই সমুচা তৈরি করা হয়। পূর্ব লন্ডনের একটি মসজিদে প্রথা রক্ষার্থে এ সমুচা বানানো হয়।

গিনেস ওর্য়াল্ড বুক কর্তৃপক্ষ তাদের এই রেকর্ডের সার্টিফিকেট হস্তান্তর করেছে। তবে তারা সমুচার স্বাদের প্রশংসা করেছে।

প্রজেক্ট অরগানাইজার ফরিদ ইসলাম (২৬) বলেন, সমুচা খাওয়ার জন্য মনটা পরে রয়েছে। তবে আামি একটু  চিন্তায় ছিলাম কারণ সমুচায় একটা ফাটলের মত দেখা গিয়েছিলো।

সমুচাটি  পিয়াঁজ, আলু, ডালের সমন্বয়ে ত্রিভুজ আকৃতির করে তৈরি করা হয়েছে। সমুচাটা ওজনের জন্য রেকর্ড গড়েছেন। এবং সমুচাটির পুরো অংশই খাওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

গিনেস ওর্য়াল্ড বুক কর্তৃপক্ষের প্যাটেল বলেন, এটি একটি বড় ধরণের অর্জন। তবে ফরিদ ইসলাম বলেন, এটা আমাদের জন্য একটা বড় ধরণের চ্যালেঞ্জ।

এটাকে ধারণ করার জন্য তেমন কোন পাত্র না পাওয়া অর্ডার করে পাত্র বানানো হয়। এর আগের রেকর্ড ছিল ২০১২ সালে ব্রিটেনের ব্র্যাডফোর্ড কলেজের তৈরি করা  ১১০.৮ কেজি ওজনের একটি সমুচা।

 

বিষয়:বিশ্ব রেকর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…