চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেডিএইডার নিয়ে এলো আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা কার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
স্বাস্থ্য
A A
আন্তর্জাতিক হেলথ কার্ড

স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ দেয়া এবং নিজস্ব সেবার আপডেট সম্পর্কে জানাতে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা কার্ডের উদ্বোধন করেছে মেডিক্যাল ট্যুরিজম প্রতিষ্ঠান মেডিএইডার।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেডিএইডার ইন্টারন্যাশনাল হেলথ কার্ড উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এই আন্তর্জাতিক হেলথ কার্ডের মাধ্যমে যে কেউ ভারত, থাইল্যান্ড, শ্রীলংকা, জার্মানি এবং তুরস্কের ১১ হাজার ২৫০টি হাসপাতালে সঠিক চিকিৎসাসেবা নিতে পারবেন। দেশের বাইরে চিকিৎসা সেবায় ভিসা প্রসেস থেকে শুরু করে যাতায়াত, আবাসন, চিকিৎসা এবং ওষুধ সবকিছুতেই মেডিএইডার টিম এক্ষেত্রে সহযোগিতা করবে।

Banglabid

বাংলাদেশে মেডিএইডার এবং ভারতের ভিবি হেলথের উদ্যোগ ‘কিউরমার্টের’ সঙ্গে যৌথভাবে এই সেবা দেয়া হবে।

এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্যসম্মতভাবে পানীয় পান করার ওপর একটি সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। তিনি বলেন, ‘যাদের পরিবারে বা বন্ধুমহলে কেউ ডাক্তার আছেন তারা সহজেই দেশে বা বিদেশে ভালো চিকিৎসা সেবা পেয়ে থাকেন। কিন্তু যাদের কোনো পরিচিত ডাক্তার নেই, তাদের সাথে মেডিএইডার ডাক্তার বন্ধু হয়ে সঠিক চিকিৎসা সেবা পেতে সাহায্য করবে বলে আমি আশা রাখি।’

Reneta

ভিবি হেলথের গ্লোবাল বিজনেস পরিচালক রাঘবেন্দ্র প্রসাদ বাংলাদেশের স্বাস্থ্যসেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, কিছু কিছু ক্ষেত্রে এখানকার চিকিৎসকদেরও দ্বিতীয় মতামত সম্পর্কে জানার প্রয়োজন হয়। তারা এমন একটি স্বাস্থ্যসেবার মডেল তৈরি করেছেন যার মাধ্যমে এদেশের চিকিৎসকরা চাইলেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অন্যান্য দেশের চিকিৎসকের মতামত নিতে পারবেন।

সারাবিশ্বের ৩ হাজার বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবায় যুক্ত থাকবেন বলে জানান তিনি। এছাড়া ভিবি এইড প্রোগ্রামের আওতায় সুবিধাবঞ্চিত রোগীরা পেতে পারেন ১০০ স্বেচ্ছাসেবীর সাহায্য।

মেডিএইডার চেয়ারম্যান শায়ের হাসান বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা সেক্টরের সমস্যা সমাধানে প্রচুর পরিমাণে লাভজনক ও অলাভজনক প্রাতিষ্ঠানিক উদোগের দরকার। মেডিএইডার রোগীদেরকে দেশে এবং বিদেশে সাশ্রয়ী মূল্যের চিকিৎসাসেবার সাথে সংযুক্ত করার কাজ করে যাবে।

অনুষ্ঠানে মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমেদ এবং বিশিষ্ট প্রশিক্ষক ও লেখক রাজিব আহমেদ বক্তব্য রাখেন।

বাংলাদেশের মানুষের দোরগোড়ায় বিশ্বমানের স্বাস্থ্যসেবা আনতে বিশ্বজুড়ে হাসপাতাল ও চিকিৎসকদের সাথে কাজ করছে মেডিএইডার (www.mediaider.com)।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির জন্য বার্সার অপেক্ষা বাড়ছেই

পরবর্তী

জরিমানা কমায় বেড়েছে অ্যামাজনে আগুন

পরবর্তী

জরিমানা কমায় বেড়েছে অ্যামাজনে আগুন

কুমিল্লায় ফুলেল শ্রদ্ধায় সিক্ত মোজাফফর আহমদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT