চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম ‘ইনোভেশন সেন্টার’ উদ্বোধন করল মেটলাইফ বাংলাদেশ

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১:৪২ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A
মেটলাইফ বাংলাদেশ প্রথম ইনোভেশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে দুই কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে দেশের প্রথম ‘ইনোভেশন সেন্টার’ উদ্বোধনের ঘোষণা দিয়েছে বহুজাতিক বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। মেটলাইফের লুমেন ল্যাবের প্রযুক্তি সহায়তায় এই সেন্টার পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ৩৮০ বর্গফুটের ইনোভেশন সেন্টারটি মতিঝিল বাণিজ্যিক এলাকায় মেটলাইফ ভবনে অবস্থিত। ইনোভেশন সেন্টার নতুন ধরনের প্রচেষ্টা ও পরীক্ষণ প্রক্রিয়ায় নতুন সব সমাধান তৈরিতে কাজ করবে যা সার্বিকভাবে জীবন বিমা নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি, বাংলাদেশের গ্রাহকদের চাহিদা মেটাতেও সহায়তা করবে।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশ এর জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, ‘বিমা শিল্পে উদ্ভাবনের পাশাপাশি, মেধা উন্নয়ন আমাদের লক্ষ্য এবং আজকে দেশের বিমা শিল্পের প্রথম ইনোভেশন সেন্টার উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। এই ইনোভেশন সেন্টার এর মাধ্যমে মেটলাইফ কর্মীরা গ্রাহক সেবার ক্ষেত্রে তাদের উদ্বোধনী ভাবনার প্রকাশ ঘটাতে পারবে, যা গ্রাহকদের আরও বেশি সম্পৃক্ত হতে সহায়তা করবে।’

Banglabid

লুমেন ল্যাবের সিইও এবং মেটলাইফ এশিয়া-র চিফ ইনোভেশন অফিসার জিয়া জামান বলেন, ‘ইনোভেশন সেন্টার হচ্ছে সবার থেকে আলাদা ভাবে পরিচিতি লাভ করার মাধ্যম। আমাদের সেবাদানের সক্ষমতার উপর ভিত্তি করে আমরা গ্রাহকদের সাথে আমাদের যোগাযোগের ধরন নতুন ভাবে সাজাতে চাই। উদ্ভাবনী সংস্কৃতির মাধ্যমে বয়ে আনা পরিবর্তন এবং আমাদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ইনোভেশন সেন্টার গুলো আরও আকর্ষণীয় পণ্য ও সেবা এবং চমৎকার অভিজ্ঞতা দিতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী।’

বিমা শিল্পে ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ গ্রহণকারী হিসেবে মেটলাইফ এর সুনাম রয়েছে । ২০১৫ সালের জুলাই-এ মেটলাইফ এশিয়ার সিঙ্গাপুরভিত্তিক ইনোভেশন সেন্টার লুমেন ল্যাব উদ্বোধন করে। লুমেন ল্যাব স্বাস্থ্য, বার্ধক্য ও সম্পদের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন ধরনের ব্যবসায়িক মডেল উন্নয়নের ওপর কাজ করে আসছে। এখান থেকে ৯টি পরীক্ষামূলক প্রকল্প শুরুর ব্যাপারে সহায়তা দেয়া হয়েছে যা ইতিমধ্যেই হাজার হাজার মানুষের কাছেও পৌঁছে গেছে। জাপানেও মেটলাইফের একটি ইনোভেশন সেন্টার রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোমান্টিক যুবরাজ সালমান শাহ’র জন্মদিন

পরবর্তী

জিমেইলে নতুন এক সুবিধা

পরবর্তী
Gmail এ ঠিকানা ও ফোন নম্বর সংরক্ষণের নতুন সুবিধা দেখাচ্ছে স্ক্রিনশট. Channel i News - চ্যানেল আই নিউজ

জিমেইলে নতুন এক সুবিধা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT