চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘনা নদীতে বালুর জাহাজডুবিতে পিতা-পুত্রের মৃত্যু

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
৮:২৩ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

মুন্সীগঞ্জের চরআব্দুল্লাহ’র কাছে মেঘনায় বাল্গহেট ডুবির ঘটনায় পিতার পর পুত্রের লাশ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরীরা বাল্গহেটের ভেতর পুত্র মো. মাসুমের (৪০) লাশ তুলে আনে। এর আগে বাল্গহেট মালিক পিতা মতিউর রহমানের (৬৫) লাশ দুর্ঘটনাস্থলের কাছে ভেসে উঠে।

তবে এখনও নিখোঁজ রয়েছেন অপর পুত্র রাজধানীর পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল কলেজের শিক্ষক মামুনুর রহমান মামুন (৩২)।

সোমবার সন্ধ্যায় বালু বোঝাই করার সময় নতুন বাল্গহেটটি (বালুর জাহাজ) ফেটে ডুবে যায়। দুই পুত্রসহ মালিক এবং সুখানী, মাস্টার ও এক স্টাফসহ ছয়জন ছিল বাল্গহেটটিতে। তিন জন স্টাফকে আশপাশের নৌযান উদ্ধার করেছে বলে ধারানা করা হলেও মালিক দু’পুত্রসহ নিখোঁজ ছিল।

Banglabid

সদর থানার ওসি ইউনুচ আলী জানান, ফায়সার সার্ভিস, কোস্টগার্ড এবং পুলিশ উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

ফায়ার সার্ভিসের ঢাকা হেডকোয়াটার স্টেশন অফিসার মো. শামসুল হুদা জানান, প্রায় ১শ’ ফুট নিচে মেঘনার তলদেশে বালুর জাহাজটি রয়েছে। সেখান থেকে ব্যবসায়ী মাসুমের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজের সন্ধানে ডুবুরীরা কাজ করছে।

নিহত মতিউর রহমানের জামাতা বাংলাদেশ বিমান বাহিনীর মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস ব্যাচের অধিনায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, তার শ্বশুর সাঁতার জানলেও দু’ শ্যালক সাঁতার জানতেন না।

Reneta

চরআব্দুল্লাহ বালুমহলের ইজাদার পক্ষের দায়িত্বশীল মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া জানান, ছোট বাল্গহেটকে ভেঙ্গে বড় আকারে নতুন করে এটি তৈরী করা হয়। এটি প্রথমবারের মত বালু লোড নিচ্ছিল। কিন্তু যথাযথ তৈরী হয়নি বলে লোড কুলাতে পারেনি। ফেটে গিয়ে ডুবে যায়। বাল্গটি এখনও উদ্ধার করা যায়নি।

সোমবারই বাল্গহেটি নদীতে প্রথম ভাসানো হয়। আর সে কারণে এটির মালিক ও তার দু’পুত্র উৎসাহ বশত বাল্গহেটটিতে ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএ গেমসে অংশ নিতে ঢাকা ছাড়ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

পরবর্তী

মেঘনা নদীতে বালুর জাহাজডুবিতে পিতা-পুত্রের মৃত্যু

পরবর্তী

আনোয়ার চৌধুরী উপর হামলায় ৩ নিহতের মামলার রায় ১১ ফেব্রুয়ারি

আনোয়ার চৌধুরী উপর হামলায় ৩ নিহতের মামলার রায় ১১ ফেব্রুয়ারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT