চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুহূর্তেই সবাইকে আপন করে নিতে পারেন টাবু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
টাবু ও মুকেশ

টাবু ও মুকেশ

বলিউড তারকা টাবুর প্রশংসায় পঞ্চমুখ হলেন তার সহশিল্পী নীল নিতিন মুকেশ। ৪ নভেম্বর শনিবার ছিল টাবুর ৪৬ তম জন্মদিন। মুকেশ তার ইন্সটাগ্রাম পেজে টাবুকে নিয়ে একটি ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখলেন ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ঈশ্বর তোমার সহায় হোক।’

টাবুকে নিয়ে আরও বললেন, তার সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই অনেক সৌভাগ্যের। মুহূর্তেই আপন করে নেয়ার এক মোহনীয় ক্ষমতা আছে টাবুর মাঝে।

মুকেশের ইন্সটাগ্রাম পোস্ট
মুকেশের ইন্সটাগ্রাম পোস্ট

‘গোলমাল এগেইন’ ছবিতে টাবুর সঙ্গে কাজ করেছেন নীল নিতিন মুকেশ। ‘গোলমাল’ এর চতুর্থ সিরিজ এটি। অজয় দেবগন শুরু থেকে ‘গোলমাল’ এ কাজ করলেও এই প্রথমবারের মতো এতে কাজ করেছেন টাবু, পরিনীতি চোপড়া, কুনাল খেমু। অন্যদিকে আরও রয়েছেন তুষার কাপুর আর জনি লিভারের মতো অভিনেতারা।

২০ অক্টোবর মুক্তির পর থেকে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে ‘গোলমাল এগেইন’। প্রথমদিনেই আয় করেছে প্রায় ৩০ কোটি রূপি। মুক্তির পর থেকে এ পর্যন্ত মোট আয় করেছে প্রায় ২০০ কোটি রূপি।

ছবি দেখে দর্শকদের মন্তব্যও বেশ ইতিবাচক। কমেডি ধাঁচের এ ছবিতে কিছুটা ভৌতিক উপাদানও রয়েছে। আর তাই দম ফাটানো হাসির পাশাপাশি কিছুটা অ্যাডভেঞ্চারও পাচ্ছেন দর্শক। ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেঠী।

ট্যাগ: গোলমাল এগেইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রিকেটের নতুন কাননে সিলেটের নাটকীয় জয়

পরবর্তী

‘তিন বিবেচনায়’ এগিয়ে আসছে বিপিএল ম্যাচের সময়

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, সিলেটের জন্য আশাবাদী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তিন বিবেচনায়’ এগিয়ে আসছে বিপিএল ম্যাচের সময়

বিশেষজ্ঞদের উপস্থিতিতে খেলাপি ঋণের উপর আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএমই খাতে খেলাপী ঋণ ২২ হাজার ৪৯৪ কোটি টাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT