চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএমই খাতে খেলাপী ঋণ ২২ হাজার ৪৯৪ কোটি টাকা

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৬:৪৩ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A
বিশেষজ্ঞদের উপস্থিতিতে খেলাপি ঋণের উপর আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে প্রতিবছরই ব্যাংকগুলোর অর্থছাড় বাড়ছে। তবে একই সঙ্গে বাড়ছে এ খাতের খেলাপী ঋণের পরিমাণও। ২০১৬ সালে এ খাতে অর্থছাড়ের প্রবৃদ্ধি ছিল ২১ শতাংশ। এ সময়ে মোট অর্থ ছাড় হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৭৬ কোটি টাকা। একই সময়ে খেলাপী ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৪৯৪ কোটি টাকা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘ইমপ্যাক্ট অব এসএমই ফাইন্যান্সিং অন ব্যাংকস প্রফিটেবিলিটি: অ্যান ইনকোয়ারি এ্যাক্রোস ব্যাংকস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইবিএমের সহকারি অধ্যাপক মো: মাসুদুল হক।

প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে এসএমই খাতে খেলাপী ঋণ ছিল মাত্র ২ হাজার ৬৪৪ কোটি টাকা। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৬১ কোটি টাকায়। এর পরের বছর তা আরও বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৪২ কোটি টাকায়। ২০১৬ সালে আরও চার হাজার খেলাপী ঋণ যুক্ত হয়ে এর পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ২২ হাজার কোটি টাকা।

এসময় ‘ইমপ্যাক্ট অব সোস্যাল সেফটি নেট প্রোগ্রামস অন দ্যা পারফরমেন্স অব এসওসিবিএস’ শীর্ষক আরও একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মহিউদ্দিন ছিদ্দিকী। এতে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যাংকগুলোর সমন্বয় জরুরি।

সেমিনারে প্রধান অথিতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, এসএমই খাতে অর্থায়ন ব্যাংকের মুনাফায় তেমন প্রভাব পড়ছে না। কিন্তু এসএমই আগামী দিনে বড় প্রতিষ্ঠানে পরিণত হবে। এ বিষয়টিকে বিবেচনায় নিয়ে এসএমই খাতে অর্থায়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে।

অগ্রণী ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম, বলেন ব্যাংকাররা গ্রামে পল্লীঋণের মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। দারিদ্র দূরিকরণে এসএমই ঋণের গুরুত্ব অপরিসীম। তাই এসএমই খাতকে ও এ খাতে অর্থায়নে সঠিক কর্মপন্থার পরিচালনা করা দরকার।

Reneta

এবি ব্যাংকের প্রিসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী বলেন, এসএমই খাতে ঋণ দিতে পারলে বাংলাদেশ উন্নতি করবে। তবে এই ঋণ কোন খাতে ব্যবহার হচ্ছে-তা পর্যবেক্ষণ করতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যাবস্থপনা পরিচালক আরিফ খান বলেন, এসএমই খাতে আইডিএলসির বিতরণ করা ঋণের পরিমান ৩ হাজার কোটি টাকা। তবে এই খাতে নন-পারফরমিং বা খেলাপী ঋণের পরমিাণ ২ শতাংশের কম।

বিআইবিএমের চেয়ার প্রফেসর এবং সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্ত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক (গবেষণা উন্নয়ন ও কনসালটেন্সি) ড. প্রশান্ত কুমার ব্যানার্জী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএমই ঋণএসএমই খাতখেলাপী ঋণবাংলাদেশ ব্যাংকবিআইবিএম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তিন বিবেচনায়’ এগিয়ে আসছে বিপিএল ম্যাচের সময়

পরবর্তী

‘হালদা’র ট্রেলারে খাঁটি বাংলাদেশি সিনেমার আভাস

পরবর্তী
বাংলাদেশি সিনেমার দৃশ্য, দুই চরিত্রের সংলাপ ও প্রকৃতি ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হালদা’র ট্রেলারে খাঁটি বাংলাদেশি সিনেমার আভাস

অনন্ত-জলিল

ইতিহাস গড়লেন অনন্ত!

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT