চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজ অনন্য এক আবিস্কার: ড.ইউনূস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

শান্তিতে নোবেল জিতে বাংলার পতাকা উড়িয়েছেন পুরো বিশ্বে। এবার তিনি কথা বললেন বাংলাদেশের ক্রিকেট ও বিশ্ব ক্রিকেটের নতুন প্রতিভা পেসার মুস্তাফিজুর রহমান সম্পর্কে। ক্রিকেটের অন্যতম পরাশক্তি সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পর টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ ড. মুহাম্মদ ইউনূস। চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে চিটাগাং সোসাল বিজনেস সেন্টার আয়োজিত তরুণ সমাবেশে বাংলাদেশ ক্রিকেট দল ও মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেন তিনি।

মুস্তাফিজ সম্পর্কে ড. ইউনূস বলেন, ‘মুস্তাফিজ অনন্য এক আবিস্কার। কেউ কী কখনও ভেবেছিলো সাতক্ষীরার কোনো এক প্রত্যন্ত অঞ্চল থেকে এ প্রতিভা উঠে আসবে আর বিশ্বসেরা ব্যাটসম্যানদের জন্য ভয়ের কারণ হয়ে উঠবে’?

তিনি তরুণদেরকে এ বিরল প্রতিভা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘হয়তো মুস্তাফিজ নিজেও কখনো ভাবেনি, এভাবে সে তাক লাগিয়ে দিবে। কিন্তু সে যখন দৌঁড়ে আসে তখন ব্যাটসম্যানদের মধ্যে ভীতির সঞ্চার হয়। এই যে মুস্তাফিজের উত্থান, তা কিন্তু তারুণ্যের শক্তিরই প্রমাণ করে।

Banglabid

‘এ প্রমাণগুলোকে সামনে রেখে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। বিশ্বসেরা হবার জন্য যে বিশ্বের বড় কোনো শহরে জন্মাতে হয় না, মুস্তাফিজ তার উৎকৃষ্ট উদাহরণ’।

অনুষ্ঠানে তরুণদেরকে উৎসাহিত করতে গিয়ে এ অর্থনীতিবিদ বারবার বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের উদাহরণ টেনে আনেন।

তিনি বলেন ‘বাংলাদেশের তরুণদের জয়রথ থামছেই না, একের পর এক সিরিজ জয় করেই চলেছে। বাঘের বাচ্চার মত বিশ্বের সব পরাশক্তির ঘাঁড়ে চেপে বসছে। এই সাফল্য সম্ভব হয়েছে কারণ তরুণরা নিজেদেরকে বিশ্বাস করতে শুরু করেছে, তারা ভয়কে পিছনে ফেলে আত্মবিশ্বাস নিয়ে লড়েছে’।

Reneta

এর আগে টাইগাররা জেতার পরপরই নিজের ফেসবুক স্ট্যাটাসে সাউথ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান ড. ইউনূস।

রাত সোয়া ২টায় তিনি তার ফেসবুক স্ট্যাটাসে টাইগারদের এ অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আমার প্রাণঢালা অভিনন্দন। তোমরা দেশের জয়যাত্রা অব্যাহত রেখে নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছ। তোমাদের সাফল্য, দেশের মহাসাফল্য। আরও এগিয়ে যাও। সারাদেশ তোমাদের সঙ্গে আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. ইউনুসমুস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালাহ উদ্দিনের বিচার বিষয়ে সিদ্ধান্ত বুধবার

পরবর্তী

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদ

পরবর্তী

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদ

খুনি কামরুলকে দেশে ফেরানোর চিঠি সৌদিতে

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT