চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহ উদ্দিনের বিচার বিষয়ে সিদ্ধান্ত বুধবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৫
রাজনীতি
A A

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিচার চলবে কি না- তা নির্ধারিত হবে আগামী ২২ জুলাই। মেঘালয়ের বিচারিক হাকিম কেএমএল নংব্রি বুধবার এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য এ দিন ধার্য করেন।

যদি সালাহ উদ্দিন আহমেদ অনুপ্রবেশের অভিযোগ স্বীকার করেন; তাহলে বিচারক ওইদিনই রায় দিতে পারেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর আইসি ঝা।

ভারতের পাসপোর্ট আইনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এ মামলায় সাক্ষী করা হয়েছে সাত জনকে।

Banglabid

আইসি ঝা বলেন, এ মামলা লড়তে চাইলে কয়েকদিনের মধ্যেই বিচারকাজ শেষ হতে পারে। এ ধরনের ক্ষেত্রে আদালত সাধারণত দুই-তিনটি শুনানির পরই রায় দিয়ে থাকনে।

ঢাকা থেকে উধাও হওয়ার দুই মাস পর গত ১১ মে শিলংয়ে হদিস মেলে সালাহ উদ্দিনের। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় তার বিরুদ্ধে মামলা হয়।

গত ৩ জুন আদালতে অভিযোগপত্র দেয় মেঘালয় পুলিশ। অভিযোগপত্রে ভারতে এই বিএনপি নেতার আকস্মিক উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশে বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে তা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

Reneta

বর্তমানে আদালত থেকে জামিন নিয়ে স্ত্রী ও কয়েকজন স্বজনের সঙ্গে শিলং শহর থেকে আট কিলোমিটার দূরে একটি বাড়ি ভাড়া করে থাকছেন সালাহ উদ্দিন। তার শিলং ত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

সালাহ উদ্দিনের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, এ মুহূর্তে দেশে ফিরে গ্রেফতার হওয়ার চেয়ে ভারতেই দীর্ঘ সময় অবস্থান করতে আগ্রহী বিএনপির এই নেতা। তাকে তার পরিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে চায়। এজন্য আদালতের অনুমতি চাইলেও তা নাকচ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজ সালাহ উদ্দিনসালাহ উদ্দিনহাসিনা আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালাহ উদ্দিনের বিচার বিষয়ে সিদ্ধান্ত বুধবার

পরবর্তী

মুস্তাফিজ অনন্য এক আবিস্কার: ড.ইউনূস

পরবর্তী

মুস্তাফিজ অনন্য এক আবিস্কার: ড.ইউনূস

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদ

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT