চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের অভিষেকনামা

রেজাউল করিম রেজাউল করিম
৭:৫৫ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

চমক দিয়েই অভিষেক হয়েছে বাংলাদেশের বিস্ময় বালক পেসার মুস্তাফিজুর রহমানের। টি-২০ ও ওয়ানডের পর টেস্ট অভিষেকটাও হলো চমক দিয়ে। এক ওভারে ৩ উইকেটসহ ৩৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে রীতিমতো গুড়িয়ে দেন সাউথ আফ্রিকার ইনিংস। অভিষেকে বাংলাদেশের পেসারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং। জিয়াউর রহমানের ৬৩ রানে ৪ উইকেট এতদিন ছিল দ্বিতীয় সেরা।

বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিং আরেক বাঁহাতি মঞ্জুরুল ইসলামের। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে তিনি নিয়েছিলেন ৮১ রানে ৬ উইকেট।

হ্যাটট্রিকের কাছাকাছি গিয়ে শেষ পর্যন্ত হয়নি। ওয়ানডে ও টেস্ট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে তিনবার হ্যাটট্রিকের সামনে গিয়েও হলো না। ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে রেকর্ড পাতায় তার নাম উঠলো না। অভিষেকে এর আগে মাত্র তিনজন বোলার হ্যাটট্রিক করেছেন।

Banglabid

সেই ১৯৩০ সালে প্রথমটি করেছিলেন ইংলিশ পেসার মরিচ অ্যালম। ১৯৭৬ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়টি করেছিলেন নিউজিল্যান্ড স্পিনার পিটার পেথেরিক। আর ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষেই তৃতীয় ও সবশেষ হ্যাটট্রিকটি করেন অস্ট্রেলিয়ার ডেমিয়েন ফ্লেমিং।

টেস্টের আগের এই সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেন ৫ উইকেট। আর দুই ম্যাচের টি-২০ সিরিজে অবশ্য উইকেট পান ১টি।

এর আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৩ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন মুস্তাফিজ। প্রথম ম্যাচে ৫০ রানে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে নেন ৬ উইকেট। শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিসের তিন ম্যাচে ১৩ উইকেট নেওয়ার রেকর্ডে ভাগ বসান তিনি। তবে হ্যারিসের রেকর্ডটি ছিলো পাঁচ ম্যাচের সিরিজে।

Reneta

তার আগে পাকিস্তানের বিপক্ষে টি-২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মুস্তাফিজ। অভিষেক ম্যাচে টি-২০-এর অন্যতম বিপজ্জনক ব্যাটসম্যান পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদিকে আউট করে নিজ প্রতিভার জানান দেন তিনি। ওই ম্যাচে পাকিস্তানের মোহাম্মদ হাফিজকেও সাজঘরে ফিরিয়ে ছিলেন মুস্তাফিজ।

টি-২০তে শহিদ আফ্রিদি, ওয়ানেডে রোহিত শর্মা এবং টেস্টে হাশিম আমলাকে দিয়ে উইকেটের খাতা খোলেন মুস্তাফিজ। ৬ ওয়ানডে ম্যাচে উইকেট নিয়েছেন ১৮টি। আর তিনবার হ্যাটট্রিকের কাছে গিয়েও পারেননি। হ্যাটট্রিক হয়নি তাতে কি, প্রতিটি ফর‌ম্যাটের অভিষেকে মুস্তাফিজ যা করে দেখালেন তাতে বোঝাই যাচ্ছে ক্রিকেটে তার রাজত্ব হতে যাচ্ছে দীর্ঘস্থায়ী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর সমাধিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

পরবর্তী

সাত বছরের শিশুর মাতৃপ্রেম (দেখুন ছবিতে)

পরবর্তী

সাত বছরের শিশুর মাতৃপ্রেম (দেখুন ছবিতে)

তুরস্কে সন্দেহভাজন এক হামলাকারী চিহ্নিত

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT