তুরস্কের সুরুক শহরের একটি সাংস্কৃতিক কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারী চিহ্নিত হয়েছে। এমন দাবি করে সেদেশের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগুলু।
তিনি বলেছেন, হামলাকারী যেই হোক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। হামলাকে পরিকল্পিত বলে মন্তব্য করেন তুর্কি প্রধানমন্ত্রী।
জঙ্গিগোষ্ঠি আইএস হামলার পেছনে জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দেন তুর্কি প্রধানমন্ত্রী। তবে ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি জঙ্গি নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়নি এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন আহমেত দাভুতোগুলু।
হামলার পর তুরস্ক-সিরিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করার কথা জানান তুর্কি প্রধানমন্ত্রী।সোমবার সিরিয়ার সীমান্তবর্তী সুরুক শহরে বিশ্ববিদ্যালয়ের তরুণদের সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় আত্মঘাতী হামলায় ৩২ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়।






