চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত বছরের শিশুর মাতৃপ্রেম (দেখুন ছবিতে)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

চেন জাওসেনের বয়স তখন মাত্র পাঁচ বছর। ডাক্তাররা বললো তার ব্রেন টিউমার হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছিলো চেনের। নিজের বাঁচার আশা ছেড়ে দিলেও, মায়ের প্রতি এক অনবদ্য ভালোবাসার দৃষ্টান্ত সৃষ্টি করেন চেন। সেই গল্পই দেখুন ছবিতে।

মা ঝৌ লু তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সন্তানকে সুস্থ করার। কিন্তু সেই চেষ্টাটাও কাজে আসলো না শেষ অব্দি। কিছুদিনের মধ্যেই জানা গেলো লু নিজেই কিডনি সমস্যায় ভুগছেন। 

লুয়ের যেমন ক্রমাগত চিকিৎসার দরকার ছিলো তেমন চেনের দরকার ছিলো ক্রমাগত মনোযোগের। দুজন একই হাসপাতালের একই বিছানায় পাশাপাশি শুয়ে কাটিয়ে দিলেন কয়েক বছর।

কিন্তু ব্রেন ক্যান্সার ধীরে ধীরে অন্ধ ও পক্ষাঘাতগ্রস্থ করে তোলে চেনকে। তবুও মা লু আশা ছাড়েননি। সন্তানের সুস্থতার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রাখেন তিনি।

Reneta

ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছিলেন লু নিজেও। তার কিডনিও অনেক দুর্বল হয়ে পড়ছিলো। ডাক্তাররা বলেন, একটি কিডনি হলেই বাঁচানো সম্ভব লু কে।

অবশেষে ডাক্তাররা কথা বলেন লুয়ের মায়ের সাথে। তারা তাকে বোঝান, চেনের বেঁচে থাকা অসম্ভব। কিন্তু তার কিডনি দিয়ে তার মা যেমন বাঁচতে পারে, তেমন বাঁচানো সম্ভব আরো দুটি প্রাণকে।

তবে এসব কথা মানতে মোটেও রাজি হননি লু। ছেলের জীবন নিয়ে নিজে বাঁচতে চায়নি সে।

 এবার মাকে বোঝাতে এগিয়ে এলেন ছেলে নিজেই। মায়ের দ্বিধার কথা শুনে সে মাকে বলেলো, মা আমি তোমার জীবন বাঁচাতে চাই।

অনেক আলোচনা-সমালোচনার পর মা রাজি হলেন। মা সন্তানের আবদার তখনই মানলো যখন সে বললো, মায়ের জীবনের অংশ হয়েই বাঁচতে চায় চেন।

চেন মারা গেলেন। ডাক্তাররা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলো কিডনি ও লিভার নেওয়ার জন্য।

কাজটা করার আগে ডাক্তাররা শিশুটির সম্মানে এক মিনিট নিরবতা পালন করেন।

চেন বেঁচে থাকলো তার মায়ের মধ্যে। শুধু তাই নয় চেনের জন্য বেঁচে উঠলো আরো দুজন যুবক-যুবতী। 

চেনের কিডনি তার মায়ের সাথে পুরো মিলে গেছিলো। এটাকেও একটা মিরাকলই বলেন ডাক্তাররা। ছোট্ট শিশুর বড় মনের এই কাজ জল এনেছে সবার চোখেই। মায়ের মধ্যে দিয়েই বেঁচে থাকলেন চেন। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT