চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলের ‘ফিফটি’ উদযাপন না করার কারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আট ইনিংস পর ব্যাট খুঁজে পেল ফিফটির ছোঁয়া। অথচ নির্বিকার মুমিনুল হক। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে ভালো অবস্থানে নিতে এতটাই মনোযোগী ছিলেন এ বাঁহাতি, বেমালুম ভুলে যান ৫০ রানের ব্যক্তিগত ল্যান্ডমার্ক উদযাপনের কথাই।

‘আমি আর মুশফিক ভাই খেলায় এত মনোযোগী ছিলাম যে, ফিফটি হয়েছে এটা ফোকাসে ছিল না। যতক্ষণ খেলা হয়েছে, আউট হবে আউট হবে এরকম ব্যাপার ছিল উইকেটে। আর ব্যাটিংয়ের গভীরে ঢুকে গিয়েছিলাম। কি করতে হবে, কি করতে হবে না, পরিস্থিতির কারণে হয়ত উদযাপন করা আসলে ভুলে গিয়েছি।’

ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন মুমিনুল। তিন অঙ্ক ছুঁয়ে অবশ্য উদযাপন করেছেন নিয়ম মেনেই। সিকান্দার রাজাকে বাউন্ডারি মেরে চঞ্চল পায়ে এগিয়ে যান মাঝমাঠে। কিছুক্ষণ ব্যাট উঁচিয়ে রেখে দ্রুত ২২ গজের সঙ্গী মুশফিকের বুকে বুক মেলান। সেঞ্চুরির উদযাপনে ছিল কিছুটা ভিন্নতা। হয়ে পড়েন কিংকর্তব্যবিমূঢ়। মুমিনুল জানালেন, সেটি হয়েছে প্রবল আবেগ থেকে।

Banglabid

‘এক সময় আমরা কঠিন পরিস্থিতিতে ছিলাম। একশো করার পর চাপ থেকে বের হয়ে গেলাম। আর একশো করলে একটা আবেগ কাজ করেই। একশো করার পর আমার ভেতরও কাজ করছিল কীভাবে কী করব। খুব আবেগ কাজ করেছে।’

সেঞ্চুরি করেই থেমে থাকেননি মুমিনুল। দেড়শ পার করে ১৬১ রানে আউট হন এ ব্যাটসম্যান। ডাবল সেঞ্চুরির সুযোগ হারান তাতে। নিজের ডাবল না হওয়ায় আক্ষেপ নেই মুমিনুলের। তার আক্ষেপ নিজের উইকেট নিয়ে, অপরাজিত থাকলে বাংলাদেশ থাকতে পারত আরও ভালো অবস্থানে।

‘একটু আফসোস আছে। আমার জন্য একটা উইকেট বেশি পড়ে গিয়েছে। আমি তো আউট হয়েছি, সাথে আরেকটি উইকেট পড়েছে। দলের জন্য শেষের দিকে আরেকটু খেলতে পারলে ভালো হত। এইটুকু আফসোস আছে, আর কোনো আফসোস নেই। এটাই আমাকে একটু পোড়াচ্ছে, খারাপ লাগছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনসংখ্যা বাড়াতে ‘বেবি বোনাস’

পরবর্তী

জামায়াত ও বিএনপির প্রধান ঘাঁটি এখন লন্ডন: শাহরিয়ার কবির

পরবর্তী

জামায়াত ও বিএনপির প্রধান ঘাঁটি এখন লন্ডন: শাহরিয়ার কবির

যেসব সুবিধা থাকছে আয়কর মেলায়

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT