চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির অনুমতি পেলো পৃথিবীর দীর্ঘতম ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ন ২০, মে ২০১৯
বিনোদন
A A

জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশিরের “আমরা একটা সিনেমা বানাবো” চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে কোন প্রকার কর্তন ছাড়াই প্রদর্শনের জন্য সনদপ্রাপ্ত হয়েছে। গত ১৬ মে সেন্সর বোর্ডে প্রদর্শনের পর ১৯ মে চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেট পায়।

একই উদ্যোগে একই শিল্পী ও কলাকুশলী নিয়ে নির্মিত ফিকশন বা কাহিনীভিত্তিক চলচ্চিত্র হিসাবে এটিই পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম চলচ্চিত্র, যার দৈর্ঘ্য ২১ ঘণ্টা, পরিচালক যাকে দাবী করছেন “মুক্তদৈর্ঘ্যের চলচ্চিত্র (Free Length Film)” হিসাবে।

বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য পরিচালক একে ৮টি চ্যাপ্টার বা অধ্যায়ে ভাগ করেছেন। প্রথম পর্যায় হিসাবে চলচ্চিত্রটির প্রথম ও দ্বিতীয় অধ্যায় যেগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২ ঘণ্টা ৫৪ মিনিট এবং ২ ঘণ্টা ৪৫ মিনিট এর সেন্সর করা হয়েছে। তার আগে ২১ ঘণ্টার চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে যথাযথ কর্তৃপক্ষ বরাবর জমা দেওয়া হয়। ২০০৯ সালের মে মাসে শুরু হয়ে ২০১৮ সালের মে মাস পর্যন্ত প্রায় ৯ বছর ধরে ঈশ্বরদীর রুপপুর, পাকশী ও পদ্মা নদীর তীরে ৪০০০ কলাকুশলী ও শিল্পীদের নিয়ে এর শুটিং সম্পন্ন করা হয়। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

সম্পূর্ণ সাদাকালোয় নির্মিত চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে এমন এক জনপদকে ঘিরে, যেখানে রয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী শক্তির আবার মাথাচাড়া দিয়ে উঠলে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্যে কয়েকজন নিষ্পাপ মানুষের সিনেমা নিয়ে বিপ্লবী হয়ে ওঠা এবং স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প। এ বিষয়ে পরিচালক বলেন, তৃতীয় বিশ্বের ছোট্ট একটি দেশের ছোট্ট একটি শহরে আমাদের যে জীবন, তা ভীষণ সাদাকালো। আমরা যে স্বপ্নটুকু দেখি তা কিছুটা রঙ্গিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মূলত: নিষ্পাপ, শুধুমাত্র পরিস্থিতি-পারিপার্শ্বিকতার কারণে তারা অনেক অন্যায় করতে বাধ্য হয়। সিনেমা বানানোর বিপ্লবের পাশাপাশি এখানে এমন এক নিষ্পাপ মানুষের গল্প রয়েছে, যে জীবনে একটি পিঁপড়াকেও হত্যা করেনি, অথচ ছবির শেষে সে একজনকে খুন করে ফেলে এমন এক নারীর জন্য যাকে সে কোনদিনও দেখেনি।

চলচ্চিত্রের অস্বাভাবিক দৈর্ঘ্যের বিষয়ে আশরাফ শিশির বলেন, শিল্পকে কোন গৎবাঁধা দৈর্ঘ্যে বা পরিমাপে আটকে রাখা যাবে না, এ লক্ষ্যকে সামনে রেখে সত্যকাহিনী অবলম্বনে ‘আমরা একটা সিনেমা বানাবো’ নির্মাণ করেছি। এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২১ ঘণ্টা, তাই এটিকে মুক্তদৈর্ঘ্যের চলচ্চিত্র হিসাবে গণ্য করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে ‘আমরা একটা সিনেমা বানাবো’ হবে বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাসে এ যাবতকালে নির্মিত সর্বাধিক দৈর্ঘ্যের কাহিনীচিত্র।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, প্রাণ রায়,আয়শা মুক্তি, তেরেসা চৈতি, , এলিনা শাম্মী, অরণ্য রানা, দুখু সুমন, জান্নাত সোমা, ইমরান, স্মরণ , সৈকত, ইয়াসিন, টিটো, সানসি, অর্ণব, লিজা, মানিক, সজীব, নুপুর, সুজয়, রাব্বী, উজ্জ্বল,দীপ, সাদ্দাম,তুয়া, তুর্য, মাঈশা, মিমো, সুপ্ত, বিশাল, মিন্টু, মানিক, লিটন, শুভ, অলক, ভাস্কর, সম্রাট, আজাদ সহ চার হাজার শিল্পী। সঙ্গীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বীর মাহমুদ। চিত্রগ্রহণ করেছেন মোহম্মদ আশরাফুল, সমর ঢালী ও সাব্বির। প্রধান শিল্প নির্দেশক সলিল মজুমদার।

Reneta

উল্লেখ্য, আশরাফ শিশিরের প্রথম চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’ ৩২টি দেশের শতাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় এবং জাতীয় পুরস্কারসহ ২৭টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। তার ২য় চলচ্চিত্র ‘গোপন’ ১৫টি দেশের ২৪টির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় এবং দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। মধ্যদৈর্ঘ্যের চলচ্চিত্র “যুদ্ধটা ছিল স্বাধীনতার” এবারের ৭২তম কান চলচ্চিত্র উৎসবে “শর্ট ফিল্ম কর্নার” সেকশনে অন্তর্ভুক্ত হয় এবং এখন পর্যন্ত ৯টি দেশের ১৪টির বেশী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমরা একটা সিনেমা বানাবোআশরাফ শিশিরপ্রাণ রায়মাসুম আজিজরাইসুল ইসলাম আসাদলিড বিনোদনস্বাধীন খসরু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT