চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে আটক রয়টার্সের সাংবাদিকদের পক্ষে লড়বেন আমাল ক্লুনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
সাংবাদিক

রোহিঙ্গা বিষয়ক সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের পক্ষে আইনী দলে যোগ দিয়েছেন স্বনামধন্য মানবাধিকার কর্মী ও আইনজীবী আমাল ক্লুনি।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে তিনি বলেন, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই যে ওই দুই সাংবাদিক নিরাপরাধ। আটক সাংবাদিকদের দ্রুত মুক্তি দিতে হবে।

রোহিঙ্গা সমস্যা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিপদের মুখে পড়েন রয়টার্সের দুই সাংবাদিক। তাদের বিরুদ্ধে মিয়ানমারের অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হিসেবে তাদের ১৪ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

Banglabid

আমাল ক্লুনির মতে, মিয়ানমারের আইনের শাসন ও বাকস্বাধীনতা নিয়ে অনেক কিছুই বোঝা যাবে এই মামলার ফলাফল থেকে। তারা দু’জন শুধুমাত্র বিচারের আওতায় এসেছেন খবর সংগ্রহ করার জন্য।

আমাল ক্লুনি একজন ব্রিটিশ-লেবানিজ আইনজীবী। এর আগেও বড় বড় মানবাধিকারের বিষয় নিয়ে কাজ করেছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী এবং তাদের স্থানীয় দোসরদের দ্বারা রোহিঙ্গাদের গণনিপীড়নের তথ্য সংগ্রহ করায় তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১২ ডিসেম্বর থেকে মিয়ানমারে তারা আটক রয়েছেন।

Reneta

রয়টার্সের পক্ষ থেকে বলা হয়, ওই সাংবাদিকদের মুক্ত করতে সব ধরনের চেষ্টা চালাবেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমাল ক্লুনিমিয়ানমাররয়টার্সরোহিঙ্গালিড নিউজসাংবাদিক
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট: ইউনিসেফ ও ফেসবুকের যৌথ উদ্যোগ

পরবর্তী

অধিনায়কসহ জিম্বাবুয়ের কোচিং স্টাফ বরখাস্ত!

পরবর্তী

অধিনায়কসহ জিম্বাবুয়ের কোচিং স্টাফ বরখাস্ত!

মার্করাম তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার ম্যাচে ফেরা

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT