চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের সমাধি আর বঙ্গবন্ধুর মাজার দেখতে চান ক্যাপ্টেন সুধাংশু

সোমা ইসলাম সোমা ইসলাম
১০:৫৩ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ক্যাপ্টেন সুধাংশু মায়ের সমাধি ও বঙ্গবন্ধুর মাজার দেখতে চান।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষদিকে যৌথবাহিনীর অংশ হিসেবে আত্মাহুতি দিয়েছে দেড় হাজারের বেশি ভারতীয় সৈন্য। গেরিলা প্রশিক্ষণসহ বিভিন্ন ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী।

তাদের একজন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সুধাংশু ভূষণ দত্ত। জীবনের শেষ প্রান্তে এসে নোয়াখালীতে নিজের মায়ের সমাধি আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার দেখার ইচ্ছার কথা জানিয়েছেন প্রায় শতবর্ষী সুধাংশু।

দক্ষিণ কলকাতার নাকতলা এলাকায় সাতচল্লিশ বছর ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিকে জিইয়ে রেখেছেন ক্যাপ্টেন দত্ত। বাংলাদেশেই জন্মেছিলেন তিনি। দেশভাগে এখন ভারতবাসী। জন্ম নোয়াখালীর নোয়াখলা নামক স্থানে।

অনেক খুঁজে ফিরে তার সন্ধান যখন পাওয়া গেলে জলভরা চোখে তার প্রথম জিজ্ঞাসা: কেমন আছে বাংলাদেশ?

হাঁটা চলা করতে পারেন না, কিন্তু মনের জোর এখনো তরুণের মতো। যুদ্ধদিনের কথা মনে করে ঘৃণা জানালেন পাকিস্তান আর্মির বর্বরতার প্রতি। একাত্তরে প্রায় ৭০ লাখ বাংলাদেশী শরণার্থী আশ্রয় নিয়েছিলো পশ্চিমবঙ্গে, এর মধ্যে ৪০ লাখ কলকাতার সল্টলেকে। সেখানে একটি ক্যাম্পের দায়িত্ব ছিল তার উপর, ওই এক ক্যাম্পেই ছিল দুই লাখ বাংলাদেশী।

বয়সের বাস্তবতায় অনেক কথা জড়িয়ে যায়, কখনো হারিয়ে যায় কথার খেই। কিন্তু বঙ্গবন্ধুর হাত ধরেই যে বাংলাদেশের স্বাধীনতা এই উচ্চারণে কোন জড়তা ছিল না ক্যাপ্টেন দত্তর।

কিছু চাইবার নেই, শুধু একবার নিজের স্বাধীন দেশ হিসেবে নিজের মাতৃভূমিটা দেখার আকুতি জানিয়েছেন ক্যাপ্টেন সুধাংশু ভূষণ দত্ত।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: মুক্তিযুদ্ধে কলকাতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে মার্কিন সুপ্রিম কোর্ট

পরবর্তী

৫ ডিসেম্বর আখাউড়ায় সম্পূর্ণ পরাজিত হয় পাকিস্তানি বাহিনী

পরবর্তী
বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ ডিসেম্বর আখাউড়ায় সম্পূর্ণ পরাজিত হয় পাকিস্তানি বাহিনী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের জন্য মেসেঞ্জার আনল ফেসবুক

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT