বাংলাদেশ

৫ ডিসেম্বর আখাউড়ায় সম্পূর্ণ পরাজিত হয় পাকিস্তানি বাহিনী

বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

৫ই ডিসেম্বর ১৯৭১। টানা ৬ দিন যুদ্ধের পর আখাউড়ায় বীর মুক্তিযোদ্ধাদের কাছে সম্পূর্ণ পরাজিত তথাকথিত পরাক্রমশালী পাকিস্তানী হানাদার বাহিনী। পরাস্ত পাকিস্তানী সৈন্যরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারাও ধাওয়া করতে থাকে তাদের।

এই দিনে আখাউড়ার আকাশে ওড়ে বাংলাদেশের মানচিত্র বুকে লাল সবুজের পতাকা। কুড়িগ্রামেও এদিন মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানী বাহিনীর প্রচন্ড যুদ্ধ হয়।

মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য সাঁড়াশি অভিযানের মুখে যশোর ও কুষ্টিয়া অঞ্চল থেকে পাকিস্তানী সৈন্যরা পালাতে থাকে ঢাকার দিকে।

বিষয়:আখাউড়া বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…