চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন নাসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের কোনো ক্রিকেটারের অস্ত্রোপচারের প্রয়োজন হলেই যার নামটি সবার আগে আসে, তিনি ডেভিড ইয়াং। মাশরাফী, তামিম, মোস্তাফিজ, শহীদের পর অস্ট্রেলিয়ান এ শল্যবিদের শরণাপন্ন হচ্ছেন নাসির হোসেন।

আগামী সপ্তাহে মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হবেন নাসির। ব্যস্ত চিকিৎসক ইয়াংয়ের অ্যাপয়েনমেন্ট পাওয়া গেছে গত সপ্তাহে। ভিসা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। রোববার অথবা সোমবার ভিসা পেয়ে যাবে বলে আশা করছে বিসিবির লজিস্টিক বিভাগ।

জাতীয় দলের ক্রিকেটাররা চোটে পড়লে চিকিৎসা খরচ বহন করে বিসিবি। তবে নাসিরের চিকিৎসা বিসিবি করাবে কিনা সেটি নিয়ে কিছুটা সংশয় ছিল। কেননা নাসিরের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় ফুটবল খেলতে গিয়ে। সেটিও আবার সিরাজগঞ্জে বন্ধুর বিয়ে খেতে যেয়ে।

কক্সবাজারে মাস্টার্স ক্রিকেট কার্নিভালে খেলতে এসে বৃহস্পতিবার নাসিরকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। পাশাপাশি ক্রিকেটারদের দিয়েছেন সতর্কবার্তাও।

‘আমরা নাসিরকে অস্ট্রেলিয়া পাঠাতে সহযোগিতা করছি। ওর সঙ্গেও কথা হয়েছে। এছাড়া ইনজুরি তো খেলারই অংশ। কিন্তু ক্রিকেটারদেরও সতর্ক থাকতে হবে। কারণ ক্যারিয়ারে প্রভাব পড়ে। এখন ছয় মাস মাঠের বাইরে থাকবে। এখান থেকে রিকভার করাটাও তো কঠিন। এজন্যই বলবো, ক্রিকেটারদের এ ধরণের অসতর্কতা থেকে বিরত থাকা উচিত।’

ইয়াংয়ের অ্যাপয়েনমেন্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বললেন, ‘নাসিরকে অস্ট্রেলিয়াতে দেখবেন ডেভিড ইয়াং। তিনি একটি ভিসা লেটারও পাঠিয়েছেন নাসিরের নামে। এখন বিসিবির লজিস্টিক বিভাগ ভিসা প্রসেসিং করে তাকে পাঠাবে।’

গত ৮ এপ্রিল নাসিরের ডান হাঁটুর এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায়। সাধারণত ফুটবলার, হকি ও বাস্কেটবল খেলোয়াড়দের হাঁটুতে এমন ইনজুরি স্বাভাবিক ঘটনা। ক্রিকেটারদের ক্ষেত্রে এ ধরণের ইনজুরি খুবই কম। বাংলাদেশ দলে খেলা ক্রিকেটারদের মধ্যে মাশরাফী বিন মোর্ত্তজার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন ইনজুরিতে পড়েছেন নাসির। অস্ত্রোপচারের পর সুস্থ হতে তার লেগে যাবে ৬ মাসেরও বেশি।

ট্যাগ: নাসিরমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

বক্স অফিসের অতীত রেকর্ড ভাঙলো অ্যাভেঞ্জার্স

পরবর্তী

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড

পরবর্তী

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড

স্মার্টফোনে চার্জ ধরে রাখার উপায়

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT