চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসের অতীত রেকর্ড ভাঙলো অ্যাভেঞ্জার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
বিনোদন
A A

অ্যাভেঞ্জার্সের সুপার হিরোরা বিশ্বজুড়ে সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে এগিয়ে চলছে। মুক্তির পরে মাত্র এক সপ্তাহে বিশ্বব্যাপী ৮০০ মিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’ ছবিটি।

মুক্তির দিন বিশ্বব্যাপী ৮৮ মিলিয়ন ডলার আয় করে এই ছবি। আর মাত্র সাত দিন পার হতেই তা বেড়ে দাঁড়ায় ৮০৮ মিলিয়ন ডলারে। শুধুমাত্র আমেরিকাতেই মাত্র পাঁচ দিনে ৩০০ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে ছবিটি। এর আগে মাত্র পাঁচ দিনে এত আয়ের রেকর্ড ছিল ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স এওয়েকেন’ এর দখলে।

গত এক সপ্তাহে ছবিটি আমেরিকায় আয় করেছে মোট ৩০৫.৯ মিলিয়ন ডলার এবং বিশ্বের অন্যান্য স্থানে আয় করেছে ৫০২.৫ মিলিয়ন ডলার। অর্থাৎ ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ‘স্পাইডার ম্যান টু’ (৭৮৪ মিলিয়ন), ‘ডেডপুল’ (৭৮৩ মিলিয়ন) ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’ (৭৭৩ মিলিয়ন), ‘দ্য আমেজিং স্পাইডার ম্যান’ (৭৫৮ মিলিয়ন), ‘এক্স-ম্যান: ডেইজ অব ফিউচার পাস্ট’ (৭৪৮ মিলিয়ন) এবং ‘সুইসাইড স্কোয়াড'(৭৪৭ মিলিয়ন) এর মতো বক্স অফিস কাঁপানো সব ছবিকে।

সাড়া জাগানো ‘অ্যাভেঞ্জারস’ সিরিজের নতুন এই ছবিটি আমেরিকার ৪ হাজার ৪৭৪টি প্রেক্ষাগৃহে গত ২৭ এপ্রিল মুক্তি পেয়েছে। এক সঙ্গে এত সুপার হিরোকে এর আগে অন্য সিরিজগুলোতে দেখা যায়নি। ক্যাপ্টেন আমেরিকা, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডারম্যান, হাল্ক, থর, ব্ল্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী সবাই আছে এই এক ছবিতে। সব সুপার হিরোরা এই ছবিতে এক হয়েছে থ্যানোসের বিরুদ্ধে। পৃথিবীকে চরম সংকটাপন্ন অবস্থা থেকে রক্ষা করাই থাকে তাদের মূল লক্ষ্য। ভ্যারাইটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্যারাইটিলিড বিনোদনসুপার হিরো
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

রিয়াল শেষবার ‘ফাইনাল’ হেরেছিল লিভারপুলের বিপক্ষেই

পরবর্তী

মাশরাফীর ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন নাসির

পরবর্তী

মাশরাফীর ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন নাসির

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT