চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীদের ফেভারিটের মতই শুরু

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:৩০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে বিপিএলের গত দুই আসরেই মাশরাফীর শুরুটা হয়েছিল হার দিয়ে। দল পাল্টে রংপুর রাইডার্সে নাম লিখিয়ে এবার শুরুটা হল দারুণ এক জয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাতের ম্যাচে ড্যারেন স্যামির রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে মাশরাফীর রংপুর।

ফ্লাডলাইটের আলোয় ম্যাচে ১৫৫ রানের লক্ষ্য রংপুরের সামনে। নতুন বলে মেহেদী হাসান মিরাজের উপর আস্থা রেখেছিলেন স্যামি। দ্বিতীয় বলেই পেয়ে যান সাফল্য। কাভারে ফরহাদ রেজার হাতে সহজ ক্যাচ তুলে ফেরেন ইংলিশ ব্যাটসম্যান অ্যাডাম লিথ।

থিতু হওয়ার পর ফরহাদ রেজার শিকার জনসন চার্লস। ১৫ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে রংপুর। তৃতীয় উইকেটে শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ মিঠুন জুটি গড়ে কক্ষপথে নিয়ে যান দলকে। ৭৫ রানের জুটি ভাঙে লুক রাইটের দুর্দান্ত এক ক্যাচে।

Banglabid

কেসরিক উইলিয়ামসের শট ডেলিভারি জোরের উপর স্কয়ারড্রাইভ করেন মিঠুন। কাট ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো রাইট ডান দিকে ঝাঁপিয়ে তালুবন্দী করেন ক্যাচ। দারুণ খেলতে থাকা মিঠুনকে ৪৬ রানে থামতে হয়।

নাফীস একপ্রান্ত আগলে রাখেন। নতুন ব্যাটসম্যান রবি বোপারা নেমেই হয়ে ওঠেন বিধ্বংসী। তার ২৩ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে জেতে রংপুর। ইংলিশ ব্যাটসম্যানের ইনিংসে ছিল বিশাল দুটি ছক্কা ও তিনটি চারের মার।

থিসারা পেরেরার ১২ বলে ২০ রানের ইনিংসটিও ছিল কার্যকরী। পঞ্চম উইকেটে বোপারা-পেরেরার অবিচ্ছন্ন জুটি থেকে আসে ১৬ বলে ৪২ রান।

Reneta

জয় থেকে রংপুর যখন ১৩ রান দূরে লংঅনে বোপারার ক্যাচ ছাড়েন সামিত প্যাটেল। মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হক পেয়েছিলেন সুযোগ। হাফচান্স ফুল চান্সে রূপ দিতে পারেননি তারা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরকে ১৫৫ রানের চ্যালেঞ্জ দেয় গত আসরের রানার্সআপ রাজশাহী। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার ইনিংসে ব্যতিক্রম কেবল রনি তালুকদার।

তিন রানের জন্য হারিয়েছেন ফিফটি হাঁকানোর সুযোগ। ৩৮ বলে রনির ৪৭ রানের ইনিংসটিতে আছে ২ ছয় ও ৩ চারের মার। অধিনায়ক স্যামি এবং কিউই অলরাউন্ডার ফ্রাঙ্কলিন ৪৫ রানের জুটি গড়েন।

শেষদিকে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ৫ বলে ১৫ রানের ক্যামিওতে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায় রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী কিংস: ১৫৪/৮ (২০ ওভার); রনি ৪৭, স্যামি ২৯, ফ্র্যাঙ্কলিন ২৬

রংপুর রাইডার্স: ১৫৫/৪ (১৮.৫ ওভার); মিঠুন ৪৬, বোপারা ৩৯, শাহরিয়ার ৩৫

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডন থেকে দেশে ফিরলেন সৈয়দ আশরাফুল ইসলাম

পরবর্তী

মুনরো ঝড়ে উড়ে গেল ভারত

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার জয় উল্লাসে ভাসছেন, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুনরো ঝড়ে উড়ে গেল ভারত

বাড্ডার জোড়া খুনে অভিযুক্ত শাহীনের ৪ দিনের রিমান্ডের জন্য আদালত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড্ডার জোড়া খুনে অভিযুক্ত শাহীনের ৪ দিনের রিমান্ড

সর্বশেষ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT