চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিঙ্গার এখন কী হবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

জাতীয় দলে ঠাঁই হচ্ছে না। আইপিএলেও কেউ কেনেনি। পরিস্থিতি বলছে, লাসিথ মালিঙ্গার জানালায় শেষ বিকেলের ছায়া পড়েছে। কিংবদন্তি এই বোলারও সেটা বুঝতে পারছেন। তবু অবসরের কথা বলছেন না।

দুদিন আগে শ্রীলঙ্কায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমার প্রয়োজন ফুরিয়ে গেলে সরে যাওয়ার এখনই সময়।’

মালিঙ্গা ‘সরে যাওয়ার’ কথা বললেও মনের কোণে লুকিয়ে রেখেছেন বিশ্বকাপের স্বপ্ন, ‘আমি জানি আমার ভেতর এখনও ক্রিকেট বাকি আছে। আমি এখনও বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত।’

Banglabid

মালিঙ্গা সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসেন। টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় সপ্তাহ খানেক আগে ঢাকা ত্যাগ করেন।

মালিঙ্গা আগেভাগে বিপিএল ছাড়ার যুক্তি হিসেবে পারিবারিক কারণ দেখিয়েছিলেন। কিন্তু শ্রীলঙ্কান গণমাধ্যম বলেছিল, জাতীয় দলের প্রস্তুতির জন্যই আগে দেশে চলে যান গতি তারকা। মাশরাফীর দলের হয়ে তিনি শেষ ম্যাচ খেলেন ৮ ডিসেম্বর, খুলনা টাইটানসের বিপক্ষে। ওই ম্যাচে দুই উইকেট নিতে চার ওভারে ৪৯ রান খরচ করেন। এরপর রংপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচের আগে দল ছাড়েন।

আগে দেশে ফিরলেও মালিঙ্গাকে জাতীয় দলের জন্য বিবেচনা করেননি শ্রীলঙ্কার নতুন কোচ হাথুরুসিংহে।

Reneta

বিপিএলে বেশ খরুচে বোলিং করে ৮ ম্যাচে ৮ উইকেট পান মালিঙ্গা। ২০১৫ সালে বড় ধরনের ইনজুরি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। সেই থেকে জাতীয় দলে ফর্ম একদম খারাপ না হলেও বোলিং ফিগার তার নামের সঙ্গে বেমানান।

তিন ধরনের ক্রিকেটে ৪৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মালিঙ্গা ২০১৭ সালের সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন। এরপর একাধিক সিরিজ পেরিয়ে গেলেও মালিঙ্গার জায়গা হয়নি। এর জন্য তিনি নির্বাচকদের দায়ী  করছেন, ‘বর্তমান নির্বাচকরা দায়িত্ব নেয়ার পর আমি একটি ম্যাচও খেলিনি। সুতারং কীভাবে কেউ আমাকে ভাল অথবা মন্দ বলতে পারে। আমাকে তো মাঠে নামার সুযোগই দেয়া হয়নি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাসিথ মালিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আটক

পরবর্তী

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১৫ জনকে স্থায়ী বহিষ্কার

পরবর্তী

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১৫ জনকে স্থায়ী বহিষ্কার

অনুসন্ধানী সাংবাদিকতা আর গুপ্তচরবৃত্তি কিন্তু এক না

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT