বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে গুলশান ১ পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
নাশকতার মামলায় গয়েশ্বরকে আটক করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এদিকে মঙ্গলবার রাত ১১টায় পল্টন কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।








