চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামুলি টার্গেটে নড়বড়ে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় ব্যাটসম্যানদের সামনে টি-টুয়েন্টি ম্যাচে টার্গেট ১০৯ রান। তাও আবার ঘরের মাঠে। কিন্তু এই মামুলি টার্গেটেই নড়বড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ পর্যন্ত ম্যাচ জিতলেও বেশ ঝাঁকি খেতে হয়েছে রোহিত শর্মার দলকে। ১৩ বলে হাতে রেখে স্বাগতিকরা ম্যাচ জিতেছে ৫ উইকেটে।

ভারতীয়দের ভাগ্য ভালো যে কম রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে পৌঁছাতেই রীতিমতো চাপে পড়ে তারা। ১১০ রানে লক্ষ্যে নেমে ৮৩ রানেই সাজঘরে ফেরে ভারতের প্রথমসারির পাঁচ ব্যাটসম্যান। দীনেশ কার্তিক নেমে হাল না ধরলে জয় ফলাফল অন্যরকমই হতে পারত। তিনি আর কুণাল পাণ্ডেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১৭.৫ ওভারে ১১০ রান তুলে জয় তুলে নেয় তারা।

বাজে ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টির শুরুটাও খুব ভালো করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভারে মাত্র ১০৯ রান করেই শেষ হয় ক্যারিবিয়ান ব্যাটিং। আর এই ১০৯ রান করতেই খোয়াতে হয় আট উইকেট।

Banglabid

এই ম্যাচেই ভারতের হয়ে টি-টুয়েন্টিতে অভিষেক হয় ক্রণাল পাণ্ডে ও খলিল আহমেদের। দুই নবাগতই বল হাতে একটি করে উইকেট নেন। তবে দিনের শেষে বাজিমাত করে সেই কুলদীপ যাদব। তিন উইকেট নেন তিনি।

ইডেনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দপতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের। দুই ওপেনার শাই হোপ ১৪ ও রামদিন ২ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। কেউই তেমনভাবে দলের ব্যাটিংয়ের হাল ধরতে পারেননি। এরপর হেটমেয়ার ১০, পোলার্ড ১৪, ব্রাভো ৫, পাওয়েল ৪, ব্র্যাথওয়েট ৪, অ্যালেন ২৭ রান করে আউট হন। ব্যক্তিগত সর্বোচ্চ রান অ্যালেনের ২৭। ১৫ রান করে পল ও ৯ রান করে পিয়ের অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। থমাসের বলে রামদিনকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরেন তিনি। সেই থমাসের বলেই বোল্ড হয়ে ৩ রান করে প্যাভেলিয়নের পথ ধরেন শিখর ধাওয়ান। শুধু তিনি নন, তার পথ ধরেন লোকেশ রাহুল, ঋষভ পান্ট, মণীশ পান্ডেরা। কেউ ভরসা দিতে পারেননি ভারতের ব্যাটিংকে। লোকেশ করেন ১৬ রান, পান্ট ১, মণীশের রান ১৯।

Reneta

তবে অভিষেকেই মান রাখেন পাণ্ডে ভাইদের বড় ভাই কুনাল পাণ্ডে। ৯ বলে করেন অপরাজিত ২১ রান। সেখানে ধরে খেলে দলকে ভরসা দেয়া দীনেশ কার্তিক ৩৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। যার ফলে ৫ উইকেটেই ম্যাচ জিতে নেয় ভারত।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। দু’দলের পরের ম্যাচ হবে ৬ নভেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসন বণ্টন শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়েছে ১৪ দল

পরবর্তী

সংলাপের শেষ সকালে গণভবনে ড. কামাল

পরবর্তী

সংলাপের শেষ সকালে গণভবনে ড. কামাল

ইরান-যুক্তরাষ্ট্র-বিক্ষোভ মিছিল-নিষেধাজ্ঞা-অবরোধ

ইরানের ‘দখলমুক্তি’ দিবসে মার্কিনবিরোধী বিক্ষোভ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT