চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংলাপের শেষ সকালে গণভবনে ড. কামাল

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১১:৪৫ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

ক্ষমতাসীনদের পক্ষ থেকে পূর্বঘোষিত সংলাপের শেষ দিনে গণভবনে ডাক পাচ্ছে ঐক্যফ্রন্ট। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন: আবারও আলোচনায় বসার ইচ্ছে প্রকাশ করে চিঠি দেওয়ায় ৭ নভেম্বর বুধবার সকালে ড. কামাল এবং ঐক্যফ্রন্ট নেতাদের আমন্ত্রণ জানানো হবে।  

একাদশ জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ নিজের নির্বাচনী জোট ১৪ দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেষ হাসিনা। বৈঠক শেষে গণভবনে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার দিনক্ষণ জানান।

তিনি বলেন: তারা আবারও আলোচনায় বসতে চেয়ে চিঠি দিয়েছে। আমাদের পক্ষ থেকে রিসিভ করা হয়েছে। চিঠি পাওয়ার পর একনেক বৈঠকে ঐক্যফ্রন্টের বিষয়টি আমি নেত্রীকে জানাই। আমাদের নেত্রী আগেই বলেছেন, আলোচনার জন্য তার দুয়ার সবসময় খোলা। তবে, ৭ নভেম্বরের পর সংলাপ আসলেই সম্ভব নয়। ৮ নভেম্বর থেকেই নির্বাচনী ব্যস্ততা শুরু হয়ে যাবে।

ড. কামাল হোসেনের আহ্বানে, তাকে আমরা ৭ নভেম্বর সকালে গণভবনে আমন্ত্রণ জানাবো। এবার ত আর বিশাল পরিসরের কিছু হবে না, ছোট পরিসরের আলোচনা চেয়েছেন তারা।

একাদশ জাতীয় নির্বাচনের আগে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি নিরসনে বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ দিয়ে রাজনৈতিক দল গুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু হয়।সংলাপের ৩ দিন পর ৭ দফা দাবির সাংবিধানিক এবং আইনগত দিক বিশ্লেষণের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে আজ রোববার সকালে চিঠি দেয়া হয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে।

সকালে সচিবালয়ে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চাইলে তা প্রধানমন্ত্রী বরাবর আবেদন করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঘুরে সেই বিষয়টি আবারও সামনে এলো। এবার তিনি বললেন: প্যারোলে মুক্তি চাইলে ঐক্যফ্রন্ট কিংবা বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করতে হবে।কিন্তু, প্যারোলে মুক্তি চাইলে ত কারও মারা যাওয়ার মতো ঘটনা ঘটতে হয়। তেমন কোন কিছু যেহেতু ঘটেনি, শুধু চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেই প্যারোলের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে মেডিকেল বোর্ডে অনুমোদনও প্রয়োজন পড়বে বলে জানান কাদের।

Reneta

এদিকে ক্ষমতাসীনদের সঙ্গে সংলাপের শুরুতে সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা । বক্তব্যে তিনি বলেন: গ্রাম পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেয়া হয়েছে, দেশের মানুষ ভোট দিলে দেশকে আরও উন্নত করতে পারব, আশা করি, উন্নয়ন অব্যাহত রাখতে মানুষ আমাদের ভোট দেবে। আওয়ামী লীগের অধীনে সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আগামীতে জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টওবায়দুল কাদেরড. কামাল হোসেনলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মামুলি টার্গেটে নড়বড়ে ভারত

পরবর্তী

ইরানের ‘দখলমুক্তি’ দিবসে মার্কিনবিরোধী বিক্ষোভ

পরবর্তী
ইরান-যুক্তরাষ্ট্র-বিক্ষোভ মিছিল-নিষেধাজ্ঞা-অবরোধ

ইরানের ‘দখলমুক্তি’ দিবসে মার্কিনবিরোধী বিক্ষোভ

সালমা-জাহানারাদের কাছে পাত্তাই পেল না আইরিশরা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT