চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়ায় মাদক মামলায় অভিযুক্ত দুই যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এ মামলায় আসামিদের ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ১(খ) ক্রমিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. রুবেল (২৫) ও একই গ্রামের ভাংগন মন্ডল (২৭)।

আদালত সূত্রে জানা যায়: ২০১৭ সালের ১৯ অক্টোবর দুপুর ২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী তীরবর্তী মোহাম্মদপুর গ্রামে অভিযান পরিচালনাকালে আসামী মো. রুবেল ও ভাংগন মন্ডলকে ৮টি পলিথিনের প্যাকেটে ৮০০ গ্রাম হেরোইনসহ আটক করেন।

এ ঘটনায় ‘জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কুষ্টিয়া’র পরিদর্শক তারেক মাসুদ বাদী হয়ে দৌলতপুর থানায় ৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় তদন্ত শেষে ২০১৮ সালের ২৭ জানুয়ারী, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ১(খ) অভিযোগ এনে ১০জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন দৌলতপুর থানা পুলিশ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী এই রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় ২ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

এ মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মীর আশরাফুল ইসলাম ও তরুন সরকার।

ট্যাগ: কুষ্টিয়ামাদক মামলামৃত্যুদণ্ডাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কা সিরিজ থেকেই ছিটকে গেলেন ফার্গুসন

পরবর্তী

পাকিস্তানে কুলভূষণের সঙ্গে ভারতের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাত

পরবর্তী
কুলভূষণ-ডেপুটি হাইকমিশনার দেখা করেছেন

পাকিস্তানে কুলভূষণের সঙ্গে ভারতের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাত

হবিগঞ্জে পতাকা উৎসব

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT