জনপদ

হবিগঞ্জে পতাকা উৎসব

হবিগঞ্জে পতাকা উৎসব

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করতে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পতাকা উৎসব।

জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা পরিষদ হল রুমে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

তিনি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে স্ব স্ব প্রতিষ্ঠানের জন্য পতাকা তুলে দেন।

এ সময় জেলার ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও বিদ্যালয়ের প্রধানদের হাতে পতাকা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মনুষ উপস্থিত ছিলেন।

এতে বক্তৃতা করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল প্রমুখ।

বিষয়:জেলা প্রশাসন পতাকা হবিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…