চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে কুলভূষণের সঙ্গে ভারতের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কুলভূষণ-ডেপুটি হাইকমিশনার দেখা করেছেন

গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তানের সামরিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ভারতের সাবেক নৌসেনা কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানে ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আহলুওয়ালিয়া।

আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনা এবং ভিয়েনা চুক্তি অনুসারে তাকে রোববারই কূটনৈতিক সহায়তার সুযোগ দেয়ার ঘোষণা দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটবার্তায় দেয়া সেই ঘোষণা অনুসারে সোমবার সকালে ভারতের ডেপুটি হাইকমিশনার রাজধানী ইসলামাবাদে পৌঁছান এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে কুলভূষণের সঙ্গে দেখা করেন।

বৈঠক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সোমবার সকালে বৈঠক শুরুর আগে ভারতের সরকারি কয়েকটি সূত্র জানায়, ভারত সরকারের আশা, বৈঠকটি যেন অবাধ, ন্যায্য, অর্থপূর্ণ এবং কার্যকর হয় তার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে পাকিস্তান।

২০১৬ সালের ৩ মার্চ বেলুচিস্তান থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ৪৯ বছর বয়সী কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

২০১৭ সালের এপ্রিলে কুলভূষণ যাদবকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের একটি সামরিক আদালত।কুলভূষণ-ডেপুটি হাইকমিশনার দেখা করেছেন

Reneta

তবে ভারত কূলভূষণের বিরুদ্ধে বরাবরই সব অভিযোগ অস্বীকার করে এসেছে। বরং ভারতের দাবি, অবসরপ্রাপ্ত নৌসেনা কুলভূষণ যাদবের ইরানে ব্যবসা রয়েছে। ইরানের চাবাহার বন্দর থেকেই তাকে অপহরণ করে পাকিস্তানি গোয়েন্দারা।

গত ১৭ জুলাই আন্তর্জাতিক বিচার আদালত পাকিস্তানকে নির্দেশ দেন, কুলভূষণের মৃত্যুদণ্ড খতিয়ে দেখা এবং পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে কোনো রকম বিলম্ব না করে কুলভূষণ যাদবকে ভারতের কূটনৈতিক সহায়তা গ্রহণের সুযোগ দিতে হবে।

ওই নির্দেশের দেড় মাস পর পাকিস্তান সরকার কুলভূষণকে এই সুযোগ দিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুলভূষণ যাদবপাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT