চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতাল হয়ে অনুশীলনে এলেও কিছু বলতেন না ফার্গুসন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

মার্কিন সকার লিগের দল অরল্যান্ডো সিটির হয়ে খেলছেন পর্তুগিজ উইঙ্গার নানি। তার মন পড়ে আছে যেন ইংল্যান্ডে, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডে। কারণ হিসেবে স্যার অ্যালেক্স ফার্গুসনের সাবেক শিষ্য জানাচ্ছেন, ম্যানইউতে তিনি পেতেন অবাধ স্বাধীনতা। এমনকি মাতাল হয়ে অনুশীলন করতে নামলেও ক্ষেত্র বিশেষে কিছুই বলতেন না কড়া বস হিসেবে খ্যাত ফার্গুসনও!

অরল্যান্ডো সিটিতে নাম লেখানোর আগে সাত বছর ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যালেক্স ফার্গুসনের অধীনে খেলেছেন নানি। ২০১৩ সালে ফার্গুসন অবসরে যাওয়ার বছরই ইংল্যান্ড ছাড়েন ৭ বছরে ২৫ গোল করা পর্তুগিজ উইঙ্গার।

ম্যানইউয়ের কোচ হিসেবে কঠোরতার জন্য বেশ খ্যাতি ছিল ফার্গুসনের। নানির অবশ্য দাবি, সবসময়ই শিষ্যদের সঙ্গে রাগী আচরণ করতেন না ৭৮ বছর বয়সী কিংবদন্তি কোচ। কোন সময় খেলোয়াড়দের ছাড় দিতে হবে সেটা যেন বেশ ভালোই জানা ছিল স্কটিশ ভদ্রলোকের।

‘আমি কখনই বিপদে পড়িনি। পরেরদিন ছুটি থাকলে হই-হুল্লোড় করতে বের হতাম। বড়দিন কিংবা নববর্ষের আগেও ব্যাপারটা এমন ছিল। ইংল্যান্ডে এ নিয়ে কেউ মাথা ঘামাত না।’ এক সাক্ষাৎকারে এমনই বলেছেন ৩৩ বছর বয়সী নানি।

‘এমনকি নতুন বছরের দিন মাতাল হয়েও আমরা অনুশীলন করতে যেতাম। কোচ এ নিয়ে খুব মাথা ঘামাতেন না। তিনি জানতেন খেলোয়াড়দের সঙ্গে কীভাবে আচরণ করতে হয় এবং বলতেন, এটা বিশেষ দিন। আমি সবসময় ওদের কাছ থেকে ডিমান্ড করতে পারি না।’

‘আমরা সারাবছরই বিরতিহীনভাবে খেলতাম। একদিন যদি কোনো খেলোয়াড় মাতাল হয়ে মাঠে আসে তো কিইবা করা উচিত? ব্যাপারটা ছিল আনন্দের, খানিকটা অবসরের, একটু ভিন্ন আঙ্গিকে অনুশীলন- সবসময়ই দুষ্টুমি।’

ট্যাগ: নানিস্যার অ্যালেক্স ফার্গুসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশি-বিদেশি কোচে পার্থক্য দেখেন না রাজিন

পরবর্তী

অনির্বাণ ২০১৯: দুই ফারুকীর যৌথ নির্মাণের গল্প

পরবর্তী

অনির্বাণ ২০১৯: দুই ফারুকীর যৌথ নির্মাণের গল্প

ফজিলাতুন্নেসা বাপ্পি-সাবেক এমপি

ফজিলাতুন্নেসা বাপ্পির মৃত্যুতে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি’র শোক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT