চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠের লড়াইয়ে আবাহনী মোহামেডান

তামান্না তৃষা তামান্না তৃষা
১১:০৫ অপরাহ্ণ ১১, মে ২০১৬
স্পোর্টস
A A

আবাহনী-মোহামেডান মানেই যেন বাড়তি কিছু। আগের মতো সেই আমেজ না থাকলেও ক্রীড়াঙ্গনে এই দুই দলের দ্বৈরথ উপভোগ করেন সমর্থকরা। ক্রিকেট মাঠে সেই ঝড় তুলতে বৃহস্পতিবার সকাল নয়টায় মিরপুরে মুখোমুখি হচ্ছে মুশফিকুর রহিমের মোহামেডান ও তামিম ইকবালের আবাহনী।

টিম পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হলে টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের বিপক্ষে জয় অসম্ভব নয় বলে মনে করেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল। তবে মুশফিক-থারাঙ্গা রানে ফেরায় স্বস্তিতে আছেন মোহামেডান কোচ।

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরে আবাহনী-মোহামেডান দ্বৈরথ। লিগের ষষ্ঠ রাউন্ডে এসে মুখোমুখি হচ্ছেন তামিম-মুশফিকও। ব্যালেন্সড টিম নিয়ে মোহামেডান এরইমধ্যে শীর্ষস্থান দখলে নিলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত গত মৌসুমের রানার্স আপ আবাহনী। আসরে পাঁচ ম্যাচে তিনটি জয় ও দুটি হারে তৃপ্ত নন ক্যাপ্টেন তামিম।

Banglabid

ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি টিম পারফরম্যান্স ভালো হলে শিরোপা লড়াইয়ে টিকে থাকা সম্ভব মনে করছেন তিনি। তবে সব সমীকরণ পেছনে ফেলে ঐতিহ্যবাহী ক্লাবের ঐতিহ্য রক্ষার চেষ্টা তাদের।

আবাহনী লিমিটেড অধিনায়ক তামিম ইকবাল বলেন, শিরোপার দৌড়ে থাকতে আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।আমি মনে করি মাঠে এখনো আমরা সেরা খেলাটা দিতে পারি নি। মোহামেডানের বিপক্ষে এমন ম্যাচের অনুভূতি আমাদের সবার মধ্যেই অন্যরকম। আমি নিশ্চিত মোহামেডানের খেলোয়াড়দের মধ্যেও একই অনুভূতি কাজ করছে।

মোহামেডানের টিম কম্বিনেশন নিয়ে সন্তুষ্ট দলের হেড কোচ। ব্যাটিংটা সামলে নিচ্ছেন টপ অর্ডাররা, অন্যদিকে বোলিংয়ে আধিপত্য স্পিনারদের। তবে এবার প্রতিপক্ষ আবাহনী বলেই বাড়তি সতর্কতা।

Reneta

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ সোহেল ইসলাম বলেন, এই মুহূর্তের হিসেব করলে আমরাও বেশ ছন্দে আছি। আমাদের দলের কম্বিনেশনও ভালো। সেক্ষেত্রে বৃহস্পতিবার একটা ভালো খেলা হবে বলে আশা করা যায়।’

দু’দলের শেষ সাক্ষাত হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমের সুপার লিগে। ২০১৪ সালের ২৪ ডিসেম্বর ওই ম্যাচে ২ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় তুলে নেয় আবাহনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনী-মোহামেডানপ্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড এখন তুমুল বিতর্কিত

পরবর্তী

চলে গেলেন ক্রিকেট ধারাভাষ্যকার টনি কোজিয়ার

পরবর্তী

চলে গেলেন ক্রিকেট ধারাভাষ্যকার টনি কোজিয়ার

মুম্বাইয়ের দাপুটে জয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT