চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহানবীর (সঃ) রওজা জিয়ারত করতে মদিনায় প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৬, জুন ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দা থেকে আজ সকালে মদিনায় পৌঁছে মসজিদ-ই-নববীতে জোহরের নামাজ আদায় করেছেন। তিনি একই মসজিদে আসর, মাগরিব ও তারাবির নামাজ আদায় করবেন। পরে তিনি মহানবী হযরত মুহম্মদ (সঃ)-এর রওজা মোবারক জিয়ারত করবেন।

মদিনার গভর্নর যুবরাজ ফয়সাল বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমান বন্দরের রয়েল লাউঞ্জে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী মদিনা বিমান বন্দরে পৌঁছার পর একটি মোটর শোভাযাত্রায় তাকে মদিনা হিলটন হোটেলে নিয়ে যাওয়া হয়। মদিনা অবস্থানকালে প্রধানমন্ত্রী মদিনা হিলটনেই অবস্থান করবেন।

Banglabid

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রয়েছেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে দেশের উদ্দেশে মদিনায় যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমান বন্দর ত্যাগ করবেন। একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রী সৌদি আরবের বাদশাহ্ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে গত শুক্রবার জেদ্দায় পৌঁছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী-সৌদি সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মীর কাশেমের মৃত্যু পরোয়ানা জারি

পরবর্তী

তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

পরবর্তী

তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

বিশ্বের ৩৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT