চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাখালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ০৭, জুন ২০২১
- সেমি লিড, ঢাকা
A A
মহাখালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডে তদন্ত কমিটির প্রেস ব্রিফিং।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে সোমবার ভোরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তার কারণ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক নূর হাসান আহম্মেদকে সভাপতি, উপসহকারী পরিচালক আবুল বাশারকে সদস্য সচিব করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন: সিনিয়র স্টেশন অফিসার, তেজগাঁও ফায়ার স্টেশন এবং সংশ্লিষ্ট এলাকার দু’জন ওয়ারহাউজ ইন্সপেক্টর।

৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

Banglabid

ফায়ার সার্ভিস মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। একইসাথে তারা বলছে, সাততলা বস্তিতে আগুনে বহু ঘর পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।Firefighters inspect the burnt structure after the Mahakhali slum fire. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এসময় আগুন নেভানোর কাজে নেয় তেজগাওঁ, কুর্মিটোলা, বারিধারা, উত্তরা, পূর্বাচল, খিলগাঁও ও সিদ্দিকবাজার সদর দপ্তর ফায়ার স্টেশন। এছাড়াও হেড কোয়ার্টারের লাইটিং ইউনিট, টিটিএল, ক্রাউড কন্ট্রোল ইউনিট, মিডিয়া সেলসহ বিভিন্ন ফায়ার স্টেশনের মোট ১৮টি ইউনিট এতে অংশগ্রহণ করে।

জানা যায়, ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দেয়। বাতাসে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়।

Reneta

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। গ্যাস কিম্বা বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এছাড়াও সকাল ৭টায় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রেস ব্রিফ করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, অবৈধ গ্যাসের লাইন বা বিদ্যুৎ লাইনের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুন নিয়ন্ত্রণেমহাখালীর সাততলা বস্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৫

পরবর্তী

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত্যু ও শনাক্ত কমেছে

পরবর্তী
নির্মিত পরীক্ষার জন্য করোনা নমুনা সংগ্রহের সময় স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত্যু ও শনাক্ত কমেছে

চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে ৪০ জন আটক, পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে ৪০ জন আটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT