চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত্যু ও শনাক্ত কমেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ০৭, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্মিত পরীক্ষার জন্য করোনা নমুনা সংগ্রহের সময় স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার পর কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও শনাক্ত উভয়টি উল্লেখযোগ্য হারে কমেছে। 

ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও সাত হাজার ৬৬৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় সংখ্যাটি ছিল নয় হাজার ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৬ হাজার ২৩৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ৯৩ হাজার ৩৮২।

বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৪৩ হাজার ৯১০ জনে। আর মোট আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ২০৭ জন। আর সুস্থ রোগীর সংখ্যা ১৫ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৫২২ জন।

Banglabid

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যু হয়েছে ছয় লাখ ১২ হাজার ৩৬৬ জনের। আর সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ১০ হাজার ৭৮২ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৯ লাখ নয় হাজার ৬০৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৪৯ হাজার ২২৯ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৬২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৩ হাজার ৪৯৫ জনের।

Reneta

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ১২ হাজার ৭৫৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ নয় হাজার ৯৯৮ জন।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৮৭ হাজার ৯৮০ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ১৬৪ জন।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে উৎপত্তি হয় করোনাভাইরাসে। পরে আস্তে আস্তে বিশ্বের প্রায় প্রতিটি দেশে ছড়িয়েছে এই ভাইরাসটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাখালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

পরবর্তী

চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে ৪০ জন আটক

পরবর্তী
চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে ৪০ জন আটক, পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে ৪০ জন আটক

বাংলাদেশের স্বাধীনতার জন্য ৬ দফা আন্দোলনের স্মারক চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার বীজ রোপণ হয় ৬ দফায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রংপুরে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্য ঘনীভূত, আটক ৩

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT