চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন ছুঁয়েছে দর্শকের, নিশোতে মুগ্ধতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

দর্শকদের মন ছুঁয়েছে আফরান নিশো, সাবিনা নূর এবং মুশফিক ফারহান অভিনীত নাটক ‘ও যেন আমার হয়’। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর চিত্রনাট্য ও পরিচালনায় ১ ঘণ্টার এ নাটকটি প্রকাশ হয়েছে গত ২০ ডিসেম্বর রাতে। জনপ্রিয় কোমল পানীয় প্রাণ ফ্রুটোর নিবেদনে, সিনেমাওয়ালার উদ্যোগে নির্মিত নাটকটি সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

এলাকার একজন পরোপকারী খোড়া যুবক, তার সততা ও সাহস, বন্ধুত্ব, মনের মধ্যে লুকানো ভালোবাসা এবং সবশেষে মনের শক্তিতে ভালোবাসার জয়। এমন চমৎকার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ও যেন আমার হয়’। নাটকে খোড়া যুবকের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সঙ্গে ছিলেন সাবিলা নূর এবং মুশফিক ফারহান।

ইউটিউবে আসার দু-দিনেই নাটকটি দেখে মন্তব্য করেছেন দেড় হাজারের বেশী দর্শক। যেখানে শতকরা ৯৯ ভাগ মন্তব্য ছিল ইতিবাচক। অভিনেতা নিশোর প্রশংসা ছিল চোখে পড়ার মতো। যারাই নাটকটি দেখেছেন মন্তব্য করেছেন তাদের মন ছুঁয়ে গেছে। বিশেষ করে নির্মাতা বান্নাহর নির্মাণ মুন্সিয়ানা এবং নিশোর অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছে। নাটকের শেষে ছিল ক্লাইম্যাক্স ছিল ভরপুর। দুইদিন না যেতেই ৩ লাখ ৭০ হাজারের মতো দর্শক নাটকটি দেখেছেন।

ফয়সাল হোসেন সোহান লিখেছেন, বাংলাদেশের মানুষের মন চুরি করেছেন নিশো ভাই। আপনি ভাই সব অভিনয় পারেন। আপনাকে স্যালুট। জসিম হোসাইন নামে আরেকজন নাটক দেখে মন্তব্যে লিখেছেন, সবার অভিনয় দুর্দান্ত! নিশো, সাবিলা, ফারহান অসাধারণ অভিনেতা অভিনেত্রী। সঙ্গে বান্নাহ ভাই অসাধারণ নির্মাতা। সর্বশেষে বলবো প্রাণবন্ত একটা নাটক দেখলাম।

এদিকে, সিনেমাওয়ালার কর্ণধার ও জনপ্রিয় নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, প্রথম কিস্তিতে পাঁচটি নাটক নির্মাণ করা হয়েছে। প্রথমটি থেকে ব্যাপক সাড়া আসছে। নির্মাতা কাজল আরেফিন অমি, সহীদ উন নবী, এবি রোকন ও ওয়াসিম সিতারের নির্মাণে নাটকগুলো একে একে প্রকাশ হবে ইউটিউব চ্যানেলে।

মাইক, গ্র্যাজুয়েট, দেনমোহর, দোস্ত দুশমন এসব নাটক নির্মাণ করে জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা রাজ। তিনি বলেন, দুনিয়াটাই এখন ডিজিটাল। ইউটিউবে প্রচুর মানুষ নাটক দেখেন৷ আমি নিজে যে নাটকগুলো বানাই ডিজিটালি ফিডব্যাক পাই। ইউটিউব থেকে একটা অর্থ আসে। বিভিন্ন স্পন্সর কোম্পানি সহযোগিতা করছে। প্রতিমাসে যে পাঁচটি নাটক তৈরি হবে সেগুলোর গল্প বলার ধরন হবে আলাদা। আশা করছি, এর মাধ্যমে অনলাইন নতুন ধারা তৈরি হবে। প্রচারের পর সবচেয়ে বেশি দর্শকপ্রিয় নাটক আন্তর্জাতিক প্লাটফর্মে দেওয়া হবে।

Reneta

দেখে নিন ‘ও যেন আমার হয়’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোমাবরুর রশিদ বান্নাহসাবিলা নূরসিনেমাওয়ালা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল, জাম্বিয়ার বিপক্ষে বড় জয় আর্জেন্টিনার

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT